|
বাংলাদেশে কার্যকর শ্রমিক আন্দোলন গড়ে না ওঠার জন্য প্রধানত দায়ী তিনটি গ্রুপঃ (ক) শ্রমিক সংগঠনের ছদ্মাবরণে থাকা শোষকশ্রেণীর পেটোয়া বাহিনী (খ) শ্রমিকের দুর্দশা বেচে খাওয়া এনজিওগোষ্ঠী (গ) শ্রমিকের সাথে সম্পর্কবিহীন বাম নামধারী বাকসর্বস্ব শ্রমিক সংগঠন। এই প্রত্যেকটি গোষ্ঠির মূল লক্ষ্য শ্রমিক আন্দোলন দানা বাঁধতে না দেয়া, শোষণ অব্যাহত রাখা। ১২৭ বছর পরেও তাই বাংলাদেশে শ্রমিকের নিজের অবস্থা, কাজের পরিবেশ, মজুরী, নিরাপত্তা কোনটারই উন্নতি নেই, নিশ্চয়তা নেই।
|
|
উদ্ধার কার্যক্রমের মধ্যে মড়াখেকো শকুনের মতো যত্রতত্র ক্যামেরা নিয়ে গুতাগুতি ছুটাছুটিতে ব্যস্ত সাংবাদিকদের মালিক সমীপেষু: এদের একটা করে ভালো দেখে ৩০০ মিমি লেন্স কিনে দেন। নিরাপদ দূরত্বে থেকে সব রেকর্ড করতে পারবে।
প্রথম দিকে টিভি রিপোর্টারদের এই কাজে বাধা সৃষ্টি করে শকুনের মত গুঁতাগুতি, এডভেঞ্চারিস্ট-সেনসেশনালিস্ট-ঘুলিশ মনোভাব, অশুদ্ধ ভাষা ও উচ্চারণে অগোছালো-হড়বড়-মেলোড্রামাটিক ফুটবল কমেন্ট্রির ভঙ্গিতে ধারাবিবরণী বা সম্পূর্ণ ইনএপ্রোপ্রিএট ক্ষেত্রে 'আপনার অনুভূতি কি' মার্কা সাক্ষাৎকার - আমাকে প্রচণ্ড বিরক্ত করেছে সন্দেহ নেই। অনেকে খুব কাছে থেকে দেখানো অনেক এক্সপ্লিসিট দৃশ্যও পছন্দ করেননি। কিন্ত পরে আমার মনে হয়েছে আমাদের সেন্সিবিলিটিতে আঘাত করলেও, এর বোধহয় দরকার ছিল বাংলাদেশের ক্ষেত্রে। এই ক্লোজ-কোয়ার্টার এক্সপ্লিসিট দৃশ্যাবলী - এই লাশের দৃশ্য, চাপা পড়া মানুষের আকুতি, উদ্ধারকারীদের জানবাজি প্রচেষ্টা-আবেগ ও কান্না, কোন কোন মহলের যথেষ্ট সংশ্লিষ্টতায় ঘাটতি এবং সর্বোপরি অবিচারের একটা অতি ঘনিষ্ট চিত্র উম্মোচন করেছে এটা জাতির সামনে। সবমিলিয়ে সরকার ও অন্যান্য সংশ্লিষ্ট মহলের উপর যে চাপ সৃষ্টি হয়েছে এখন, এই ঘনিষ্ট রিপোর্টিংয়ের একটা ভূমিকা আছে মনে হয় এর পিছনে। দূর থেকে ছবি তুললে সেটা হয়তো অনেক নৈর্ব্যক্তিক, নিরুত্তাপ ও চাপহীণ হত। 30/04/2013 - 2:07pm |
|
সাভারে ধ্বংসস্তুপের ভেতরে যারা জীবিত আটকা পড়েছেন, অক্সিজেন স্বল্পতা তাদের জন্য একটা বড় বিপদ। রাবারহোসে পারফোরেট করে কি স্বল্প এক্সেস প্রেশারে বাতাস ঢোকানো যাবে ধ্বংসস্তুপের ভেতরে? অন্য কোনো ওপেনিঙে যদি একটা সাকশন লাইন বসানো যায় তাহলে একটা কৃত্রিম ভেন্টিলেশন হয়তো নিশ্চিত করা যাবে।
আমাদের যা চরিত্র, তাতে ধারণা করি, এই রকম আরও অনেক ‘রানা প্লাজা’র মতন ধ্বংসস্তূপ অপেক্ষা করছে। কাজেই, আঞ্জুমান-এ মফিদুল- ইসলাম যাতে দ্রুত মৃত শরীরগুলোকে(মানুষ বলে দাবী করতে পারছি না ওদের!) অপসারণ করতে পারে, অন্তত সেই সুবিধা করে দেবার জন্য হলেও দুই চারটা মেইন ব্যাটল ট্যাঙ্ক কম কিনে সেই টাকায় পাথর, স্লাব আর রড কাটার ভারী মেশিন, মেশিনগুলোতে বিদ্যুৎ সরবরাহ করতে পারে, এমন হেভি ডিউটি জেনারেটর অগ্নি নির্বাপন বিভাগের হাতে তুলে দেবার দাবী জানাই... 25/04/2013 - 9:51pm প্রায় ২৪ ঘন্টা সাভারে উপস্থিত সামরিক-বেসামরিক নানা কর্তাব্যক্তি ও স্বেচ্ছাসেবীদের কাছে ঘ্যানঘ্যান করার পর একটু আগে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে জানতে পারলাম, ব্লোয়ার দিয়ে ভেতরে বাতাস পাম্প করা হচ্ছে। ধন্যবাদ। 26/04/2013 - 7:48am |
|
বিজিএমইএর উচিত এনাম হাসপাতালের জন্য একটা ফান্ড গঠন করা। আজ ওখানকার ছাত্রশিক্ষকরা যা করলেন, তার জন্যে শুধু স্যালুট।
সহমত এবং এনাম হাসপাতালের ছাত্রশিক্ষকদের স্যালুট 25/04/2013 - 1:58pm সহমত। 25/04/2013 - 4:07pm |
|
চারজন ব্লগারকে হুদাই জামিন না দিয়ে জেলে ভরে রাখেন, আর শ্রমিক পোড়ানো দেলোয়ার আর শ্রমিক ভর্তা করা রানার বালটাও ছিঁড়তে পারেন না।
|
http://prothom-alo.com/detail/news/349007