এইটা একটা ট্রেলার,লেখা অচিরেই আসিতেছে।
... নৌকার পাটাতনে লম্বা হয়ে শুয়ে আছি। ক্লান্তি আর উত্তেজনায় ঢুলু ঢুলু চোখে মনে হয় দোলনায় দুলছি। চোখ মেলে তাকালে দৃষ্টি চলে যায় উপরের দিকে, চাঁদ ততক্ষণে হেলে পড়তে শুরু করেছে, কালো মেঘগুলো উড়তে উড়তে চাঁদের কাছাকাছি এসে সাদা হয়ে বিভিন্ন আকৃতি নিয়ে আমাকে গল্প শুনিয়ে চাঁদকে পেরিয়ে যাচ্ছে। কোনটা বাঘ, দৈত্য দানো কিংবা ছুটে চলা হরিণের আকৃতি। বন্দুক হাতে একটা ডাকাত চাঁদকে পেরিয়ে গেলেই বাস্তবে চলে আসি। গহীন এই বনে দুই ভয়ঙ্কর ডাকাত রাজু আর মুকুলের পাশে শুয়ে আছি আমি।