অনুরোধটা টেক্সটবুক বোর্ডের চেয়ারম্যান বরাবরে করুন। তিনি চাইলে হয়তো কিছু হওয়া সম্ভব। শিক্ষামন্ত্রী টেক্সটবুকের ব্যাপারে কিছু করতে পারবেন বলে মনে হয় না। নয়তো দেখছেন না জনৈক কামাল চৌধুরী নামক এক আমলা মহাকবির কবিতা নবম-দশম শ্রেণীতে পাঠ্য হয়ে যায়, তাও আবার আবদুল হাকিমের 'বঙ্গবাণী'র মতো কবিতাকে হঠিয়ে। সেটা নিয়ে আলোচনা, সমালোচনা হয় কিন্তু এই ব্যাপারে কেউ কিছু করে না।
পুরো নাম জানি না। বইয়ে কবি পরিচিতিতে নাম শুধু কামাল চৌধুরীই লেখা আছে। তিনি ২০১১ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কারও পেয়েছেন। সেই তালিকায়ও নাম শুধু কামাল চৌধুরীই লেখা আছে।