চিঠিটা কোথা থেকে পাওয়া, কার কাছ থেকে পাওয়া, এতদিন কোথায় ছিল - এসব জানা দরকার। চিঠিটা সত্য হলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আরেক ধরনের গবেষণা জরুরী হয়ে পড়বে।
কর্নেল বেগ লোকটার পুরো নাম ও সেই সময় কোথায় কর্মরত ছিল এটাও জানা দরকার। নয়তো উল্লেখিত কর্নেল বেগ এমন চিঠি লেখার জন্য পাকিস্তানী আর্মির পক্ষে এসাইনড হতে পারে কিনা সেটা বোঝা যাবে না। একজন পাকিস্তানী সামরিক অফিসার পরিচয় লেখার সময় "Pak Army" - এভাবে কি লেখার কথা? এখানে কোন পক্ষের কনটিনজেন্টের নাম উল্লেখ করা নাই কেন? জিয়ার নাম ইংরেজীতে Ziaur Rahman- এভাবেই সে লিখতো, কিন্তু চিঠিতে লেখা আছে Zia Ur Rahman। বেগ লিখতে গিয়ে এই ভুলটা করতে পারে, তবুও এই পয়েন্টটা সন্দেহের তালিকায় থাকবে।