অভ্র শুধু আন্তর্জালে বাংলা ভাষার চর্চ্চায় অবদান রেখেছে বললে অনেক কম বলা হয়। অভ্র'র কল্যাণে এখন মিলিয়ন মিলিয়ন বাংলাভাষী নিজের মতামত প্রকাশ করতে পারছে, সাহিত্য রচনা করতে পারছে, গবেষণা প্রকাশ করতে পারছে, সামাজিক যোগাযোগ রক্ষা করতে পারছে। এর ইম্প্যাক্ট অনেক গভীর, অনেক সুদূর প্রসারী। আজ যে এতো বাংলা ব্লগ, সামাজিক যোগাযোগ সাইটগুলোতে বাংলায় এতো কলকাকলী - এর কিছুই এত দ্রুত সম্ভব হতো না অভ্র না থাকলে। অনেক বড় বড় ঘটনা এর মধ্যে ঘটিয়ে ফেলা সম্ভব হয়েছে। আগামীতে আরো বড় বড় ঘটনা ঘটবে।
একুশে পদক, স্বাধীনতা পুরস্কার ইত্যাদি রাষ্ট্রীয় স্বীকৃতি দেবার জন্য যারা নির্বাচক হিসাবে কাজ করেন তাদের কাছে অভ্রের ব্যাপারটি গুছিয়ে বিস্তারিতভাবে পেশ করা দরকার।
আমার লেখালেখি হতো না যদি অভ্র না থাকতো! আমি লিখতে পারি চেষ্টা করলে যে গল্প লিখতে পারি সেটা জানার চেষ্টাও করতাম কিনা কোনদিন সন্দেহ আছে। আন্তরিক ধন্যবাদ।