কয়েকদিন আগে ঢাকায় স্টার্টআপ উইকএন্ড হয়ে গেল সেখানে কারশেয়ার বলে একটি প্রজেক্ট করা হয়েছিল। জানিনা সেটা আদৌ চালু হবে কিনা। মিটফারগেলেগেনহাইটের (http://www.mitfahrgelegenheit.de/) মত একটা কিছু দরকার দেশে।
ঠিক বুঝলাম না। যানজট কমানোর জন্য প্রাইভেট কারের বদলে বড় বাস, ট্রাম, ট্রেন, মনোরেল, স্কাইট্রেন, আন্ডারগ্রাউন্ড ট্রেন, র্যাপিড বাস ট্রানজিট জাতীয় ব্যবস্থার পরিবর্তে কার শেয়ারিং-এর দরকারটা কী? অফিসগুলোকে যদি তাদের কর্মীদের, শিক্ষায়তনগুলোকে তাদের শিক্ষার্থী-শিক্ষক-কর্মীদের আনা-নেয়া করার জন্য বাস সার্ভিস (মাইক্রোবাস থেকে শুরু করে অমনিবাস পর্যন্ত) চালু করার জন্য বাধ্য করা যায় তাহলে অনেক যানজট এমনিতেই কমে যাবে।
কার শেয়ারিং মনে হয়না বাস বা রেপিড ট্রানজিটের বিকল্প হিসেবে চিন্তা করা হচ্ছে। যেটা মনে হচ্ছে যে বিদ্যমান ব্যবস্থায় ধরুন কিছু রাস্তায় পিক আওয়ারে নিয়ম করা যেতে পারে গাড়িতে অন্তত ৪জন থাকতে হবে বা এ জাতীয় কিছু। সেক্ষেত্রে যানজট কমাতে কিছুটা হলেও ভূমিকা রাখবে।