তার এই নীরবতা বা এই মন্তব্য সম্পুর্ণরূপে তার সেক্টারিয়ান চরিত্রকে ফুঁটিয়ে তুলেছে। তার তো মুসলিমদের পক্ষে কথা বলার প্রয়োজন নেই, প্রয়োজন মানবতার পক্ষে কথা বলার। রোহিঙ্গা সমস্যার মূলে কি রয়েছে তা যদি তিনি না জেনে থাকেন, তবে তিনি কি কি জানেন সেটা ব্যাক্ত করুন।
'এশিয়ার ম্যান্ডেলা'র কি করুণ পরিণতি! মানুষের 'গণতান্ত্রিক অধিকারের' পক্ষে ১৫ বছর বন্দীত্ব বরণ করে অবশেষে তার আত্নোপলব্ধি হচ্ছে, স্বদেশের মানুষের মানবতা ও মানবাধিকারের পক্ষে কথা বললে নাকি ভুলভাবে 'পক্ষ' নেয়া হয়। ১৫টা বছর একেবারে পানিতেই গেল দেখছি। একটা কথাই শুধু মুখে আসছে - 'পুণর্মুষিক ভব'! আর নোবেলঅলাদেরও বলিহারি - তাদের 'শান্তির দূত' হচ্ছে এদিকে ইনুচ আর ওদিকে সুকি। একেকখান পিস্ বটে!
বাঘে মহিষে একঘাটে পানি খেলে পরে উনি সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। এটা মতিবেদন নাতো?