অতিথি লেখকদের জন্যে: সচলায়তনে কোনো লেখা মডারেশন পার না হলে অনুগ্রহ করে সেটাকে কিছুদিন বিরতি দিয়ে বারবার পোস্ট করবেন না। ধরে নিন লেখাটি সচলে আর প্রকাশিত হবে না। দয়া করে নতুন কোনো লেখা দিন। আপনার সহৃদয় সহযোগিতার জন্যে ধন্যবাদ।
একটা লিঙ্কে মডারেশন পার না হওয়া লেখার লিস্ট দিলে কি খারাপ দেখাবে? পোস্টদাতা লেখা বাতিলের ব্যাপারে নিশ্চিত হতে পারবে। আবার উল্টোদিকে চিন্তা করলে বিব্রত হওয়ারও চান্স আছে। একটা লেখা মডারেটর বাতিল করলে লেখকের ইমেল ঠিকানায় একটা অটোমেইলও দেয়া যেতে পারে।
লাভ নাই। রেজিষ্ট্রেশনের ইমেইলে যে প্রশ্নের জবাব দেয়া আছে সেই প্রশ্নটাই ঐ ইমেইলের রিপ্লাইয়ে জিজ্ঞেস করে লোকে। যাদের ঘটে বুদ্ধি আছে তারা ঠিকই বের করে নিতে পারে তথ্যগুলো।