সচলায়তনে পূর্বপ্রকাশিত লেখা প্রকাশ করা হয় না। এই বিধি ফেসবুক নোটের ক্ষেত্রেও প্রযোজ্য। অনুগ্রহ করে নতুন ও অপ্রকাশিত লেখা সচলে পোস্ট করার জন্যে সচলের সদস্য ও অতিথিদের অনুরোধ করা হচ্ছে।
"এই বিধি ফেসবুক নোটের ক্ষেত্রেও প্রযোজ্য।" এ অংশটুকু কবে সংযুক্ত হলো? ব্যক্তিগত ব্লগের চেয়েও ফেসবুক নোট আরো প্রাইভেট (অর্থাৎ ব্যক্তিগত)। সুতরাং ব্যক্তিগত ব্লগে প্রকাশিত পোস্ট গ্রহণযোগ্য হলে ফেসবুক নোট কেন নয়?
ফেইসবুকে পাবলিক ভাবে প্রকাশিত নোট ব্লগের মতোই পাবলিক। ফেইসবুকের জনসংখ্যা এখন ইন্টারনেট বাসীদের সমান। তবে সন্দেশ ভায়াকে একটা নোটিশ সহকারে নীতিমালার মধ্যে এটা সংযুক্ত করার অনুরোধ জানাই।
নীতিমালা স্ট্যাটিক না করে কিছুটা ডায়নামিক (এডাপ্টিভ) করলে মনে হয় ভালো হয়। যেমনঃ ফেবুতে পাব্লিক হলে হবে না, আবার প্রাইভেট হলে লেখা প্রকাশযোগ্য হবে।
জ্বি, নোটিশ টানাক সন্দেশ মামা, তবে সচলমত নেওয়াটাও গুরুত্বপূর্ণ মনে হয়। ব্যক্তিগত ব্লগের ক্ষেত্রে নতুন করে কিছু চিন্তা করা হবে কি না সেটাও আলোচনা করা যেতে পারে।
সচলায়তনে কমেন্ট করার ব্যাপারে অনেকেরই অনীহা কাজ করে, আর অতিথি হিসাবে কমেন্ট করতে গেলেই ক্যাপচার মেসেজ আসে কিন্তু নিচে উইন্ডো আর আসেনা। আমার কয়েকজন বন্ধু এই কারণে চেয়েও কমেন্ট করতে পারেনাই। তারপরও দেখা যাক বাকি সচল রা কি বলেন।
ঐ সমস্যা বাইপাস করার জন্য "অতিথি লেখক" অ্যাকাউন্ট থেকে আবার মন্তব্যের সুযোগ খোলা হয়েছে। এটা সাময়িক সমাধান অবশ্য। রিপ্রোডিউস করা গেলে পাকাপাকি সমাধান করা যাবে। কিন্তু সন্দেশের নোটিসে এই সমস্যাগুলো কমেন্ট হিসেবে দেয়া তেমন কার্যকর না, অন্য কেউ স্ট্যাটাস দিলে এটা চোখের আড়ালে চলে যাবে। কন্ট্যাক্ট অ্যাট সচলায়তন ডট কমে মেইল করে জানালে ভালো হয়।
জ্বি, নোটিশ টানাক সন্দেশ মামা, তবে সচলমত নেওয়াটাও গুরুত্বপূর্ণ মনে হয়। ব্যক্তিগত ব্লগের ক্ষেত্রে নতুন করে কিছু চিন্তা করা হবে কি না সেটাও আলোচনা করা যেতে পারে।