অনিন্দ্য ভাই@ এলবামটা ২০০২ এর দিকের সম্ভবত। (কেই ১০০% শিওরিটি দিল না,) , লিরিক- প্রিন্স মাহমুদ। দেহলভি দিল্লির না, বা তার পূর্বপুরুষরাও না, তিনি ঢাকার; এখনো ঢাকায় ই আছেন।
ঠিক, মুস্তাফিজ ভাই। খেয়াল করেন আপনার উদাহরণগুলা সবই হস্ অন্ত। এই কারণে প্লেইন ই-ধ্বনি পাওয়া যায়। কিন্তু শব্দের শেষে স্বরধ্বনি থাকলে ভি টা আরেকটু ক্লিয়ার শুনা যাবে। যেমন লখনউ। লখনউ+ই। দুইটা স্বরধ্বনি পাশাপাশি উচ্চারণ করা পরিশ্রমের। তাই মাঝখানে V জাতীয় একটা ধ্বনি চলে আসে হয়ত। আর দিল্লির কেইস তো আরো জটিল। ঐটা শেষ হইছে ইধ্বনি দিয়া। আরেকটা ই প্রত্যয় লাগাইলে উচ্চারণ করা ভেজালের। তাই মনে হয় V ধ্বনিটা ভিতরে ঢুকে বিষয়টাকে সহজ করছে। আর ক্রেসিডাকেও ধন্যবাদ। বেশ বৈজ্ঞামিক আলাপসালাপ হইল
এরচেয়ে আমাদের নোয়াখাইল্যা, বরিশাইল্যা, ফরিদপুইরা, চাঁটগাইয়া, সিলেইট্যা, মমিনসিঙ্গা, যশোইর্যা, ঢাকাইয়া - এসবই ভালো। কথা বলার জন্য, বোঝানোর জন্য যথেষ্ট; কিন্তু নামের শেষে কেউ এই আকারে যোগ করে না।
কুমিল্লা নিয়ে আসলেই সমস্যা আছে। কেউ কেউ 'কুমিল্লাইয়্যা' বলার চেষ্টা করেছেন - সেটা হালে পানি পায় নি। কেউ কেউ 'পূব্বা' বলার চেষ্টা করেছেন, তবে সেটা 'হাউল্যা' (যে হাল চাষ করে), 'চউর্র্যা' (যে চরে বাস করে) মত গালি বলে বিবেচিত হয় বলে সেটাও চলেনি। কু-মিল্ল্যা সংক্রান্ত সাফির গল্পটা আমিও কুমিল্লার একাধিক ভূমিপুত্রের কাছ থেকে শুনেছি।