আমি ক্লাস সেভেন-এইটে আরবি শিখেছি, কিন্তু ঐটাকে ঠিক আরবি ভাষা শেখা বলতে বাধে। আমি জানতে চাইছিলাম, কয়েক মিলিয়ন মানুষের শ্রমবাজার মধ্যপ্রাচ্যের কথা মাথায় রেখে সরকার কেন ফাংশনাল আরবি শেখানোর ব্যবস্থা রাখে না। আরবি জানা আর না জানার পার্থক্যটা ওখানে বিশাল।
বাংলাদেশে আসলে আরবী শেখার কোন ব্যবস্থা নেই। ঢাবি'র আইএমএল বা ইসলামী ফাউন্ডেশনে যে সব কোর্স করানো হয় তাতে আরবী ভাষা "শুদ্ধরূপে বলিতে-লিখিতে-পড়িতে ও শুনিয়া বুঝিতে" পারা যায় না। আমি যে স্কুলে পড়েছি সেখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আরবী পড়ানো হয়েছে। আমরা আরবী ব্যাকরণ গুলে খেয়েছি - কিন্তু আরবী ভাষাটা শিখতে পারিনি। আমাদের স্কুলগুলোতে ভাষা শেখানোর পদ্ধতিতে ব্যাপক দুর্বলতা আছে। তাই ওখানে শেখানো বাংলা-ইংরেজী-আরবী-সংস্কৃত-পালি'র কোনটাই আমাদের ঠিকভাবে শেখা হয়ে ওঠে না।