বয়স বাড়ার ঝামেলা অনেক। চাকুরী দরকার হলেও কেউ আর চাকুরী দিতে চায় না। ব্যবসা শুরু করা যায় না। নিজের ইচ্ছেমত খাওয়া-বেড়ানো-হৈচৈ করা যায় না। কারো প্রেমে পড়লেও সেই প্রেমে কেউ সাড়া দেয় না। নিজের পক্ষে কিছু হয়ে ওঠার স্বপ্নটাও আর বেঁচে থাকে না।
উপরে বর্ণিত ঝামেলাগুলোর প্রথমটি ছাড়া সবকটিই আমার আছে, জনাব। তবে প্রথমটি ঝামেলাটি না থাকাই ইদানিং বড় ঝামেলা বলে মনে হচ্ছে। খাঁটি চাকর হয়েও সুখ নেই, জনাব।
অনিন্দ্য, প্রেমে পড়লে মানুষ সমস্যার তালিকা করে কিনা নিশ্চিত নই। তবে তালিকা করলেও সেখানে 'প্রেম' কোন নম্বরেই থাকবেনা।