বাংলাদেশে যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে, তখন শয়ে শয়ে লোক গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে থাকে। একজন বা দুইজন ছুটে গিয়ে দুর্গতদের কোলে করে হাসপাতালে নিয়ে যায়। আর শয়ে শয়ে লোক কেন এই দুর্ঘটনা হলো, কে দোষী, দুর্গতের জামাকাপড়ই ঠিক ছিলো না ইত্যাদি বিশ্লেষণ দিতে ব্যস্ত থাকে। এদের কাছে বাদামবুট বেচে আরো কিছু লোক।
জাফর ইকবাল দুর্গত বাংলাদেশের পাশে ঐ ছুটে যাওয়া একজন। আবদুল্লাহ আবু সায়ীদ পাশে দাঁড়িয়ে থাকা বিশ্লেষক। আর আনিসুল হক বাদামবুট বেচনেওয়ালা।