পাতার অন্ধকার

শাহীন হাসান's picture
Submitted by Shaheen Hasan on Fri, 09/09/2011 - 4:25am
Categories:

অন্ধকার এসে বসেছে পাতায়, মনে হলো অভিমান,
খানিক আগে সংসারে দেখেছি। ঢেকে যাবে রাত ধীরে
এই গাঢ় সবুজ, ধুয়ে দেবে শিশির। তার আগেই পাতাগুলো
মাথা ঝাকিয়ে বলল তপ্ত-ধরণী, পথিকও ক্লান্ত বুঝি ; এতদিন

পর মনে পড়লো? যেমন বলেন এই অর্ধেক সংসারের- অধিষ্ঠাত্রী,
অন্ধকার করে মুখ। কে কতটুকু পারে, কাকে কতটুকু দেওয়া যায়?
মহাক্ষুদ্রসময়! আসলে আমি বলতে এসেছিলাম- হে ধরিত্রী নিষিক্ত হও।

....


Comments

মৃত্যুময় ঈষৎ's picture

Quote:
ঢেকে যাবে রাত ধীরে
এই গাঢ় সবুজ, ধুয়ে দেবে শিশির। তার আগেই পাতাগুলো
মাথা ঝাকিয়ে বলল তপ্ত-ধরণী, পথিকও ক্লান্ত বুঝি ; এতদিন
পর মনে পড়লো? যেমন বলেন এই অর্ধেক সংসারের- অধিষ্ঠাত্রী,
অন্ধকার করে মুখ।

অসাধারণ, কবি!!!!


_____________________
Give Her Freedom!

শাহীন হাসান's picture

কেমন যাচেছ সময়, ঈষৎ মঙগলময়?

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

মৃত্যুময় ঈষৎ's picture

যাচ্ছে কবি একরকম, সময় অন্ধকারের স্তরে কখনও থমকে দাঁড়ায়..........কখনও ছাড়িয়ে যায়..........


_____________________
Give Her Freedom!

 তাপস শর্মা 's picture

নির্বিকারের হতাশ তাল পাতার কাহিনী।

চলুক
অসাধারণ।

-----------------------------------------------------------------------

সব অভিমান আকাশের চেনা চেনা
সবার জন্য সুদিন কি আসবেনা
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান
আমিও বেধেছি আমার প্রেমের গান

শাহীন হাসান's picture

নির্বিকারের হতাশ তাল পাতার কাহিনী।

সুন্দর মন্তব‌্য¨, ধন্যবাদ‌!

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.