নিশীথে বর্ষণ

অতিথি লেখক's picture
Submitted by guest_writer on Tue, 18/05/2010 - 3:34am
Categories:

[বিষন্ন বাউন্ডুলে]

মধ্যরাতের খানিক পরে,
ঘুম-নিঝুম অন্ধকারে..

ইট-কাঠের খাঁচায়,
বদ্ধ শহর..
দুরে কোথাও;টিনের চালে,
বৃষ্টির অপরূপ ছন্দ..।

ছেড়া ছেড়া হাওয়া,
সুরে তাল-কাটা বারি ধারা..

পথ ভোলা মেঘেদের চিঠি;
বৃষ্টির এলোমেলো পরশে,
হৃদয় জুড়ে
অদ্ভুত এক ভালোলাগা আবেশ..।

অন্ধকারের জানালা জুড়ে,
কিংবা এক ফালি একলা বারান্দায়..

অনেক না পাওয়ার ভীড়ে;
ভালোবাসার আহ্বানে,
একটু খানি সুখের ছোঁয়া..

রাত-জাগা মুগ্ধ চোখে,
স্নিগ্ধ হাসির স্পন্দন..।


Comments

Post new comment

The content of this field is kept private and will not be shown publicly.