সচলের জন্মদিন কথাটাই তো আমার কাছে কেমন বেমানান মনে হয় ! আমার উপলব্ধি তো বলছে যে, সচল সবসময়ই ছিলো, সচল আছে, সচল থাকবে। জন্মদিন মানে একসময় সে ছিলো না। এটা কি মেনে নেয়ার মতো কথা ! সচলায়তন হলো এক স্বয়ম্ভু সত্তা ! ইহাই সত্য, বাকি সব অসত্য, মিথ্যা !!
অনেকদিন পর ঠিক করলাম আবার সচল হই। সচলের জন্মদিন তা মনেই ছিলনা। এখনো মনে পড়ে সচল হওয়ার অনুভূতি। অতুলনীয়। এটা অনেক একটা বড় পাওয়া ছিল। কোনদিন লিখে সেটা প্রকাশ করিনি কিন্তু অনুভব করি। মাঝে মাঝে মান-অভিমান হয়; সেটা ভালোবাসার কারণেই।
সবাই ভালো থাকুন। সচল থাকুন।