ফেইসবুকে ছবি দেখতে দেখতে আমি মহা বিরক্ত। একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তার সামনে একখান মখা খাড়ায় আছে। একটা দাওয়াত। রমনীগণ দাঁড়ায় গেলো ছবি তুলতে। খানা পরিবেশন করা হইলো। তুলা হইলো ফটাফট খাবারের ছবি। আরেকদল আছে বিয়ের ছবি পাবলিশ করতে। যত কায়দা কানুন কইরা তুলতে পারে। পারলে সবাই বিশ্ব সুন্দরী হয়ে যায়, সবাই ফটোগ্রাফার। বিরক্তি, বিরক্তি...
একজন মানুষ যখন চলে যান তখন তাঁর ছোটবড় সব স্মৃতি খোঁজার জন্য কাছের মানুষেরা যে কী আকুল হয় সেটা বলে বোঝানো যাবে না। অনলাইনে-অফলাইনে রাশি রাশি জাঙ্ক হাতড়ে খুঁজে ফেরে - আহা! যদি আরো কিছু পাওয়া যায়!