যে পত্রিকার সাহিত্যপাতায় হাসনাত আবদুল হাইয়ের জঘন্য লেখার প্রুফ দেখা হয়, টাইপ করা হয়, অলঙ্করণ করা হয়, তারপর ছাপা হয়, সে পত্রিকায় আমাদের সবার আশার বাতিঘর মুহম্মদ জাফর ইকবাল কি আর কখনও লিখবেন?
গতকাল এটিএননিউজে এসেছিলেন। রাগ করে বাংলা একাডেমির পুরস্কার ফিরিয়ে দিতে চেয়েছেন। আর প্রথম আলোয় লেখা বিষয়ে বলেছেন কর্তৃপক্ষের সাথে হাইগুর লেখাপ্রকাশ নিয়ে কথা বলবেন যখন দেখা হবে। আর লিখবেন না, এটা বলেন নি।
কেউ ক্ষমা চাইলে যদি ক্ষমা করতে হয় তাহলে যুদ্ধাপরাধের বিচারের হাঙ্গামায় কাম কী? রাজাকাররা শাহবাগ মোড়ে আইসা লাইভ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ক্ষমা চাইলের ঝামেলা শেষ! বুকে বুক মিলিয়ে জাতির উন্নতি করা যাবে এরপর....