প্রয়াত রাজনীতিক মিজানুর রহমান চৌধুরীর 'রাজনীতির তিনকাল' গ্রন্থসূত্রে জানা যায়, ১৯৭৫ সালেরর ২ নভেম্বর রাতে কুমিল্লা জেলে(প্রয়াত)আব্দুর রাজ্জাক ও(সদ্য প্রয়াত রাষ্ট্রপতি) জিল্লুর রহমানকে হত্যার জন্য ঘাতকদল যায় | সে সময় ভারপ্রাপ্ত ডিআইজি জেল ফটকের চাবি নিজের কাছে রেখে লুকিয়ে ছিলেন |ঘাতকরা তার সন্ধান না পাওয়ায় এই দুই জাতীয় নেতা প্রাণে বেঁচে যান|