ছাগু জলপাইবান্ধব এবং ভাইস-ভার্সা। তাই জামায়াত এমনসব জায়গাতে তাণ্ডব চালাচ্ছে যাতে অসামরিক নিরাপত্তাবাহিনীকে বেকায়দায় পড়তে হয়, আর সরকার নিজেই সামরিকবাহিনীকে ডাকতে বাধ্য হয়। গণমাধ্যমে ক্রমাগত পুলিশকে মার খেতে দেখে আর খুন হতে দেখে সাধারণ মানুষের মনোবল ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমরা আর জামায়াতের হাতে পুলিশকে মরতে দেখতে চাই না। সরকারকে অবিলম্বে এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নিতে হবে। খুব দরকার হলে বিদ্যমান অসামরিক নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষুণ্ন না করে অপারেশন রেবেল হান্ট বা অপারেশন স্পাইডার ওয়েব-এর মতো বিশেষ সামরিক অভিযান চালানো যেতে পারে। তবে অপারেশন ক্লিন হার্ট-এর মতো কিছু চাই না।