১৯৭৫ সালের ডিসেম্বরে এক অধ্যাদেশ জারী করে বিচারাধীন এমনকি সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের (মোট সংখ্যা ১১ হাজারের অধিক) খালাস করে দেবার কৃতিত্বটা জিয়া-সায়েম সামরিক সরকারের। যুদ্ধাপরাধী শাহ্ আজিজকে দেশের প্রধানমন্ত্রী বানানোর কৃতিত্বটা জেনারেল জিয়ার। যুদ্ধাপরাধীদের দলে-ক্যাবিনেটে ঠাঁই দিয়ে হালাল করার কৃতিত্বটা জেনারেল জিয়ার। পিপিআর অ্যাক্টের অধীনে জামায়াতে ইসলামী-মুসলিম লীগ-নেজামে ইসলাম-কৃষক শ্রমিক পার্টিকে রাজনীতি করার অধিকার দেবার কৃতিত্বটাও জেনারেল জিয়ার। বর্তমানে বিএনপি'র জামায়াতপন্থী ভূমিকা দেখে যারা হতাশ হচ্ছেন বা দুঃখ পাচ্ছেন তারা হয় এই সত্যগুলো জানেন না, অথবা এই ইতিহাস ভুলে গেছেন।