১৯৯০ সালের এদিনে গণ-অভ্যুত্থানের মুখে সামরিক স্বৈরাচার লেজেহুমো এরশাদের পতন ঘটে।তিন জোটের রূপরেখা অনুযায়ী তৎকালীন সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন এরশাদ । সর্বদলীয় ছাত্রসংগ্রাম পরিষদসহ গণতন্ত্রকামী সব দল-মতের বীরত্বপূর্ণ ভূমিকা এবং ডা. মিলন, নূরহোসেন,ময়েজউদ্দিন,সেলিম,দেলোয়ার,তিতাস,তাজুল,বসুনিয়া,দিপালী সাহা,কাঞ্চন,আইয়ূবসহ অনেক শহীদের আত্মদানে এরশাদের দীর্ঘ ৯ বছর মেয়াদি স্বৈরশাসনের পতন ঘটে।