বিজিএমইএ বা তাজরিন ফ্যাশন কর্তৃপক্ষের কারো কোন বক্তব্য কি আপনাদের চোখে পড়েছে? একটা লিঙ্ক দিতে পারেন? এই হত্যাকাণ্ডের জন্য কোন মামলা কি হয়েছে? কাউকে কি গ্রেফতার করা হয়েছে? খালি শুনি ব্যবস্থা নেয়া হবে, ব্যবস্থা নেয়া হবে। গত বিশ বছরে গার্মেন্টস দুর্ঘটনাগুলোর কোনটাতে কী ব্যবস্থা নেয়া হয়েছে? কারো কি কোন শাস্তি হয়েছে? খালি আগের সরকার কিছু করে নাই, আমরা কইরা দেখায়া দিমু - বললে হবে না। দয়া করে এই দুর্ঘটনার তদন্ত-বিচার-শাস্তি-ক্ষতিপূরণের কাজ ছয় মাসের মধ্যে সম্পন্ন করুন। তাহলে বাংলাদেশের মানুষ সারা জীবন শ্রদ্ধার সাথে আপনাদের নাম উচ্চারণ করবে। আর মানুষ খুন হলে তার ক্ষতিপূরণের মূল্য কোন ক্রাইটেরিয়া অনুসরণ করে নির্ধারণ করা হয়?
শ্রমমন্ত্রী বলেছেন, একাধিক বহির্গমন সিঁড়ি না থাকলে কারখানা বন্ধ। এর জন্যে বিজিএমইএ ও বিকেএমইএকে সময় দেয়া হবে। কিন্তু ঠিকমত পালন হচ্ছে কিনা সেটা জানার জন্যে নাকি আবার "কল-কারখানা পরিদর্শন দপ্তরে" জনবল নেই। সেটা বাড়াতে সরকার নাকি তাই "উদ্যোগ" নিয়েছে।
কিন্তু ঠিক যেই কারণে সরকার এতো দিনেও জনবল বাড়ায়ে উঠতে পারে না, ঠিক একই কারণে বাড়ন্ত জনবলও এই পরিদর্শনকাণ্ড সমাধা করে উঠতে পারে না।
কিন্তু ঠিক যেই কারণে সরকার এতো দিনেও জনবল বাড়ায়ে উঠতে পারে না, ঠিক একই কারণে বাড়ন্ত জনবলও এই পরিদর্শনকাণ্ড সমাধা করে উঠতে পারে না।
সারমর্ম: দিস শিট গোউজ অন।