আরে নাহ্। করমচা তো করমচাই। চুকর/চুকরি/চুকুর/মেট্টোশ তো আপনার চেনার কথা। ধুতুরা গাছের সাথে মিল আছে। ফুল ঢেঁড়স ফুলের মতো। সবুজ রঙের ফলকে ঘিরে থাকা টকটকে লাল রঙের বৃতি। ঐ বৃতিটাই খাদ্যাংশ। ডালে দেয়, চমৎকার চাটনী হয়, আচার হয়। হিমুকে জিজ্ঞেস করুন। সে খুব ভালো করে চেনে। তার 'দেখিতে গিয়াছি পর্বতমালা'তেও এই ফলের উল্লেখ আছে।