"ভালো" লোক ক্ষমতা হাতে পেলে "কল্যাণে" ভাসায়ে দেবে এমন একটা ধারণা তৈরি করতে চাইছে। তাদের হাতে ক্ষমতা গেলে মানুষের মাঝে তাদের নিয়ে যাতে কোনো সন্দেহ ও অবিশ্বাস আর না থাকে। কিন্তু আধুনিক গণতন্ত্রের ভিত্তি সৎ লোকের শাসন নয়, জনগণের তাবেদারের শাসন। প্রতিনিধি মহাজন নয়, বরং সদা সন্দেহযোগ্য, ফলে জবাবদিহিতার সম্মুখীন। ফলে আরেকটা নতুন মহাজন আবিষ্কারের বদলে ক্ষমতাকে মানুষের মাঝে জবাবদিহিযোগ্য ধারণা হিসেবে গড়ে তুলতে হবে। এটাকে অস্বীকার করা "রাজনৈতিক শক্তি" হাসিনা খালেদার চেয়েও অযোগ্য প্রতিনিধি হবে।