দেশের সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবাদ করতে গেলে যেসব মানুষ বলে রোহিঙ্গা/কাশ্মিরী/ফিলিস্তিনি ইত্যাদি ইত্যাদি সব বিষয়ে মানবতা দেখিয়ে নিজেকে শুদ্ধ করতে হবে, তাদের জন্য বিশেষ সমবেদনা। অতি দ্রুত আপনাদের মানসিক বৈকল্যের মুক্তি হোক এই কামনা করি।
রোহিঙ্গা নিপীড়ণ আর রামুর বৌদ্ধ নিপীড়ণ ইস্যু নিয়ে শুধু শুধু ত্যানা প্যাচানো ভালো লাগছে না।
রোহিঙ্গারাও নিপীড়িত, রামুর বৌদ্ধরাও নিপীড়িত।
মানুষ হিসেবে দু'সম্প্রদায়ের প্রতি সহানুভূতি থাকা জরুরি।
কোন নিপীড়ণ ইস্যুতে বিবৃতি না দেয়া বা, প্রকাশ্যে প্রতিক্রিয়া না দেখানো মানে সেই নিপীড়ণকে সমর্থন করা নয়।
দুটোই মানবিক ইস্যু, মানছি। একটা বিষয় ভাবতে হবে, রোহিঙ্গারা অন্য একটি দেশের নাগরিক, তাদের আমাদের দেশে থাকতে দেয়া না দেয়ার কথা হচ্ছে ( দিতে পারলে ভালো হতো, না দিতে পারলে সেটা একটা আন্তর্জাতিক ইস্যু)। কিন্তু এই নির্যাতিত বৌদ্ধরা আমাদের দেশের নাগরিক। এই দেশ অন্য সবার মতন তাদেরও। মাতৃভূমিতে বসে নিজের দেশের মানুষের হাতে নির্যাতিত হওয়ার সাথে রোহিঙ্গা ইস্যুর তুলনা হয়না!