বাঙ্গালী মুসলমান মৌলবাদীরা এতোদিন মোটামুটি সবসময়েই হিন্দুদের আক্রমণ কইরা আসছে। এইবার শুরু হইল বৌদ্ধদের উপর হামলা। অবশ্য আদিবাসীদের উপর সেনাবাহিনির গণহত্যা হিসাব করলে বৌদ্ধরা অনেক আগে থিকাই আক্রান্ত। এইবার যেইটা হইলো সেইটা ধর্মের নামে। এইখানে ট্র্যাজেডি যেইটা হবে, সরকার ভোটের হিসাব করতে গিয়া এই ব্যাপারটা নিয়া সপ্তাহ খানেক চ্যাওম্যাও কইরা এই সেই ষড়যন্ত্রের কথা কইয়া ধামাচাপা দিবে এবং যেই ভোটটা পাওয়ার জন্য এই তারা এই ছাগলামীটা করবে ১৯৫৪ সাল থিকা শুরু কইরা আজ পর্যন্ত কোনদিনই সেই ভোট তারা পায় নাই। তবুও পাইতে চাওয়াটা থাইকাই যাইতেছে।
ভোটের হিসাব করে যদি সরকার ফি সাবিলিল্লাহ বলে এই ঘটনারে পাশ কাটাইয়া চলে যায়, তাইলে সরকারের হাতে পেন্সিলও রইলো না। চল্লিশ বছর বুঝলাম অনেক লম্বা সময় ভুইলা যাইতেই পারে। কিন্তু ২০০৮ কেমনে ভুইলা যায় তারা? জামাত তথা ধর্মভিত্তিক রাজনীতির পেছনে বাঁশ দেয়ার খুল্লাখুল্লা ইশতেহার নিয়াই তো তারা একচ্ছত্র ভোট পাইতে সক্ষম হইছিলো। এখন তাইলে হিসাবটা কীসের?