প্রস্তাবিত অনলাইন নীতিমালা ২০১২ পড়ছিলাম। ব্যাংক ড্রাফট ৫০০০, আর্নেস্ট মানি, ২,০০,০০০, লাইসেন্স ফি ৫,০০,০০০, নবায়ন ৫০,০০০, সকল হোস্টিং দেশিয় সার্ভারে, তার ওপর দেশের জরুরি জাতীয় প্রয়োজনে বা জনস্বার্থে প্রচারের জন্য সরকার যখন যে রকম নির্দেশ প্রদান করবে, তা যথাযথভাবে পালনপূর্বক প্রচার করতে হবে। ভালোই!!!
অটঃ সকল কর্পোরেট অসৎ কইলেও কইতে পারেন, আমি পুছি না। কথাটায় সৎ অসৎ দুইরকম কর্পোরেট প্রস্তাব করার ইচ্ছা ছিলো না।
অটঃ সৎ কর্পোরেট কীভাবে হওয়া যায় সেটা দায়িত্বশীল খালু ভালো বলতে পারবে।
সৎ কর্পোরেট হইতে মন চায় !!
সরকারের দায়িত্ব মুক্ত ও ফেয়ার প্রতিযোগিতার ব্যবসা নিশ্চিত করা। কিন্তু সরকার যেমন মোহাম্মদের ভিডিওয়ের নামে ইউটিউব বন্ধের সুযোগ খুঁজে। সরকার আর তার কর্পোরেট দোস্ত তেমন চান্স পেলেই সরকারি নিয়ন্ত্রণের নামে ফেয়ার ব্যবসাকে কঠিন করে। তথাপি মত প্রকাশ, প্রতিবাদ এসবের মাধ্যমে এই মন্দের ভালো সিস্টেমের ধীর পরিবর্তনকেই গ্রহণযোগ্য উত্তরণের পথ মনে করি।
ভোগ্য পণ্যের উপর ট্যাক্স তুলে দেওয়ার ব্যাপারে আমি মার্ক্সের সাথে একমত।