বিটিসিয়েলের গেটওয়ে যারা ব্যবহার করেন তারা নাকি পাচ্ছেন না। ইউটিউবের নীড়পাতা দেখা যাচ্ছে, কিন্তু কোনো ভিডিও নাকি খুলছে না। কেউ কেউ বলছেন ব্লক করা হয়েছে।
বাংলাদেশে এই ভিডিও নিয়ে ঝামেলা লাগার সম্ভাবনা কতোটুকু ছিলো? সরকার কি বাঙালি মুসলমানের কোমল অনুভূতি রক্ষা প্রজেক্টে হাত দিয়েছে, নাকি নির্বাচন নিয়ে ডরের মধ্যে আছে?
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি - “ভিডিওটি (চলচ্চিত্রটি) শুধু আক্রমণাত্মকই নয়, মিথ্যা বটে। মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলে কেউ কেউ এ ধরনের আক্রমণাত্মক বিষয়বস্তুর পক্ষ নেয়ার চেষ্টা করছে বলে ঢাকা উদ্বিগ্ন। মতপ্রকাশের স্বাধীনতার নামে ঘৃণা উসকে দেয়া কখনোই সঠিক হতে পারে না। মুসলমানদের ধর্মীয় বোধ বা এ বিষয়ে কোনো বিশ্বাসের প্রতি এ ধরনের অসম্মান সভ্য আচরণের প্রকাশ ঘটায় না। তা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়।” http://www.bdnews24.com/bangla/details.php?cid=2&id=205047