সেটাই আপনার মুখে শুনতে চাচ্ছিলাম যে কাস্ত্রোর মতো একটা মহাজন থাকলে তখন আপনি আর "নিয়ন্ত্রণ করলে কিচ্ছু" যে বলতেন না। "অনলাইনের গণমাধ্যম নিয়ন্ত্রণ"-এর বিপক্ষে অবস্থানটা আপনার প্রিন্সিপল্ড না। যে কোনো অবস্থায় অনলাইন গণমাধ্যমের স্বাধীনতা আপনি চান, এমন না। পছন্দের নেতা পেলে আপনার আমার সবার এই স্বাধীনতাটা আপনি সেই নেতার কাছে তুলে িদতে রাজি আছেন। ফলে এখানে আপনার অভিযোগ মূলত নিয়ন্ত্রণের বিপক্ষে নয়, নেতৃত্বের বিপক্ষে।
দেখেন আপনার সাথে আমার বারবার কাটাকাটি লাগে একটা জায়গায়, আপনে মানুষের ব্যক্তিগত স্বাধীনতা বস্তুটাতে কারো হস্তক্ষেপ পছন্দ করেন না। আর আমি মনে করি পৃথিবীতে কেউ স্বাধীন না সেটা গণতন্ত্রে হোক আর রাজতন্ত্রে হোক। গণতন্ত্র এখন পর্যন্ত পরীক্ষিতভাবে সব থেকে সফল একটি রাজনৈতিক পদ্ধতি। কিন্তু এই গণতন্ত্রে আপনি ঠিক কতোটা স্বাধীন তা সরকারের বিরুদ্ধে অবস্থান নিলেই টের পাওয়া যায়। যদি এরকমই অবস্থা হয় তাহলে আমার এই গণতন্ত্র দিয়ে কাজ কি? হাড়ি ফুটো কিন্তু গণতন্ত্রের গানে তো পেট ভরে না। যদি হাড়ি ফুটো না থাকতো তাহলে নাহয় চিন্তা করতাম আমি স্বাধীন কি স্বাধীন না। আর উপরে তো লিখছি, গণতন্ত্রের নামে বলিহারি যাই। গণতন্ত্রের মুলা ঝুলাইয়া যদি বলে তোমার কথা বলা আমি নিয়ন্ত্রণ করবো তাইলে দেশে গণতন্ত্র নাই কইলেই হয়।
আমিও তো তাই বললাম, নিয়ন্ত্রণ নিয়ে আপনার মৌলিক সমস্যা নাই। গণতন্ত্রের নামে নিয়ন্ত্রণ করলে সমস্যা। সমস্যা নাম নিয়ে। খ্যামটা নাচবি তো ঘোমটা দিবি ক্যান? গণতন্ত্র নামটা উঠিয়ে নিলে একই নাচে আপনার হাততালিও পড়তে পারে।