ভদ্রলোক বলছেন "বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ৫২-তে স্পষ্টভাবে বলা হয়েছে যে, বাংলাদেশ নামের রাষ্ট্রটি পরিচালিত হবে পার্লামেন্ট, সরকার এবং রাষ্ট্রীয় বিধিবদ্ধ সংস্থার (স্ট্যাটুটরি পাবলিক অথরিটি) দ্বারা। যে সব সংস্থা কোনও আইন, স্ট্যাটিউট বা অর্ডিন্যান্সের দ্বারা পরিচালিত হয়, সে সব প্রতিষ্ঠানই রাষ্ট্রীয় বিধিবদ্ধ সংস্থা। সে হিসেবে ১৯৮৩ সালে একটি অর্ডিন্যান্সের বলে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক একটি রাষ্ট্রীয় বিধিবদ্ধ সংস্থা।" কিন্তু আমাদের সংবিধানের আর্টিকেল ৫২ তো প্রেসিডেন্টের ইম্পিচমেন্ট বিষয়ক। কেম্নে কি?
গ্রামীণ ব্যাঙ্কের গরিব মালিকেরা নিজেরা ২০-৩০% সুদে ক্ষুদ্রঋণ নিয়ে ইউনূসের পারিবারিক প্রতিষ্ঠানকে ৫% সুদে বৃহৎ ঋণ দেয়ার এবং কয়েক কোটি টাকা সুদ মাফ করার জন্য অত্যন্ত বেচেইন হয়ে ছিলেন, এই জিনিসটা দুষ্টের দল বিশ্বাস করতে চায় না। এদের অন্তর আল্লাহ ল্যামিনেট করে দিয়েছেন।