অনিন্দ্য দা আসলে ঘটনাটা কি? মানে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে ডঃ ইউনুস নাখোশ হয়েছেন - কিন্তু আমি বুঝতে চাইছি গ্রামীণ ব্যাঙ্ক এতে কিভাবে ক্ষতিগ্রস্ত হবে?!এক্টা পোস্ট কেউ দিবে নাকি?!
এর দ্বারা গ্রামীণ ব্যাংকের সকল অনিয়ম আর তার ঋণগ্রহীতাদের সকল দুর্দশা মোচনের সূত্রপাত হলো কি? ইউনূস চুলায় যেতে পারে, গ্রামের মহিলাদের কী লাভ ক্ষতি হলো সেটা জানা দরকার। গ্রামীণ ব্যাংককে ইউনূসের বাইরে এসে দেখতে হবে। ইউনূস এখানে ডিস্ট্র্যাকশন। ইউনূসকে সামনে খাঁড়া করে সামথিং এলস ইজ গোয়িং অন।
মাহাজনের বিভিন্ন সামাজিক ব্যবসা (যেমন ডানোনের সাথে দই, ভিওলিয়ার সাথে পানি) বিতরণ ও বাজারজাতকরণের সাথে ঋণশৃঙ্খলে আবদ্ধ গরিব লোকের ওপর নির্ভরশীল। একটা পিগিব্যাঙ্ক তার লাগবেই। তাই গ্রামীণ ব্যাঙ্ককে ইউনূসের বাইরে এসে নয়, বরং ইউনূসকে গ্রামীণ ব্যাঙ্কের বাইরে এসে দেখতে হবে।
ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ভেতরে বাইরে কোনো খানেই একটা পুরোদস্তুর মহাজন ব্যবসায়ী হিসেবে চিনতে সমস্যা হওয়া উচিত না। কিন্তু আমি সরকারের নতুন অধ্যাদেশ প্রসঙ্গে বলছিলাম। ইউনূসের জায়গায় হাতেম তাই থাকলেও সরকার এই অধ্যাদেশে যেতো বলে বোধ করি। নাকি সমস্যাটা কেবলই ইউনূস? আমি ভাবছিলাম সরকারের নতুন অধ্যাদেশ আলোচনায় ইউনূসকে প্রাধান্য না দিলে বিবেচনা করা সহজ হয় যে এটার দ্বারা গরীব মহিলাদের অবস্থার উত্তোরণ কতোটা ঘটছে।