প্রাইভেট ব্যবসার পক্ষে নিজের গণ্ডির মধ্যে তার কর্মচারীদের পোশাকের ব্যাপারে নিজস্ব নিয়ম আরোপ করা বা সেই মর্মে - নিয়োগের পূর্বেই কর্মচারীর সাথে - কোনো চুক্তি করা গ্রহণযোগ্য ধারণা, নাকি না?
একই ভাবে যদি সনাতন ধর্মালম্বীরা তিলক কিংবা টিকি, ইহুদিরা তাদের ছোট টুপি ইত্যাদি সকলেই বিশেষ বিশেষ ধর্ম ও সম্প্রদায়ের প্রতিকী পোশাক কিংবা অনুসঙ্গ ব্যবহার করা শুরু করেন তাহলে সেটাও কি ঠিক হবে? আর প্রাইভেট কোম্পানিতে একজন এমপ্লয়ীকে নির্দিষ্ট পোশাক অনুসরণ করার ব্যাপারটা তো নতুন কোনো কনসেপ্ট না| পার্থক্য কমিয়ে আনার জন্যই তো করা হয়ে থাকে ব্যাপারটা অথবা কোম্পানি অনুযায়ী আলাদা একটা এক্সপ্রেশন এরও ব্যাপার জড়িত|
ফক্সের মতন নোংরা চ্যানেল ৩০ সেকেন্ডের বেশি দেখা কঠিন। বাট, পয়েন্টে আসি। পয়েন্ট হইল প্রাইভেট এন্টারপ্রাইজের বাউন্ডারির ভিতরে পাবলিককে সুরক্ষা দেয়া আইনগুলির ব্যতিক্রম হবে কিনা? হইলে, সেইটা পাবলিকের সমস্যা, সে ক্ষতিগ্রস্ত। অন্যদিকে একটা ইন্ডিভিজুয়াল একটা প্রাইভেট এন্টারপ্রাইজের সাথে নিজের অধিকার বিসর্জন দিয়া কোনো চুক্তিতে যাইতে পারে কিনা সেইটা একটা প্যারাডক্সিকাল সিচুয়েশন, কারণ অধিকার বিসর্জন দেয়ার অধিকারও তার থাকতে পারে।
অরফিয়াস, কারও যদি আপত্তি না থাকে, তাহলে যে যার মতো পোশাক পরায় তো সাধারণত সমস্যা হয় না। অনেকখানে তেমন আছে। ফলে এটা সাধারণভাবে বলা যায় না যে সবাই যার যার মতো পোশাক পড়লেই ব্যাপারটা ঠিক হবে না। প্রাইভেট কোম্পানি যেসব (অ-নতুন) কারণে পোশাকের উপর নিয়ম আরোপ করে থাকে বললেন, সেগুলো করার তার যৌক্তিক এখতিয়ার কতোটুকু সেটা প্রশ্ন।
অধিকার বিসর্জন না দেয়া অধিকার তার তখনই আছে যখন সে অধিকারের উৎস হিসাবে তার পাবলিকত্বকে স্বীকার করে। সেইটা না করলে, সে সো কল্ড ইন্ডিভিজুয়াল। সে তার পাবলিক অধিকার বিসজর্ন দিয়া ইন্ডিভিজুয়ালিজমের মোক্ষ লাভ করছে। এখন নিজের গেইম নিজ দায়িত্বে খেলবে। এইটুক হইল আমার মত। আমার আর কোনো মতামত নাই। ডিরেগুলেটেড প্রাইভেট এন্টারপ্রাইজ (যথা ফক্স, ডিজনিল্যান্ড, দি ইউনাইটেড স্টেইটস অফ অ্যামেরিকা) নিপাত যাক।
তর্ক ও আলোচনার ফাঁকে নোংরাত্বের অনুভূতিও জানানোর জন্যে ধন্যবাদ, অনিন্দ্য রহমান। প্রজাতন্ত্র বলতে যদি republic বোঝান, তাহলে সেটার সনাতন সংজ্ঞায় প্রজাতন্ত্র ব্যক্তির যুক্তিসঙ্গত স্বার্থও রক্ষা করে। গণতন্ত্র (democracy) সেটা নাও করতে পারে। REPUBLIC vs. DEMOCRACY মর্মে খোঁজাখুঁজি করতে পারেন। একটা বিষয়। "Civil Rights Act of 1964" Title II "outlawed discrimination based on race, color, religion or national origin in hotels, motels, restaurants, theaters, and all other public accommodations ..." ব্যাপার হলো সংশ্লিষ্ট ঘটনাটাকে discrimination ধরা যায় কিনা।
আমি তো টাটা দিছিলাম (ব্যস্ত বিধায়)।যাই হোক, একই জায়গায় ঘুরপাক খাবে বিষয়টা: আপনে কামলা খাটতে গেছেন, পোষাইলে করবেন নাইলে করবেন না, ফ্রিট্রেইডে লেবারের এইটাই আল্টিমেট ভবিতব্য। যাক। কিন্তু ডিসক্রিমনিশনের বিষয়ে আসার আগে দুইটা ইস্যু পার হয়া আসতে হবে ১. হেডস্কার্ফ কি ইউনিফর্মের অংশ? ২. যেকোনো ধরণের আরোপিত ইউনিফর্মিটি কি ফ্রিডমের সাথে সাংঘর্ষিক? (২ নম্বর প্রশ্ন নিয়া আমার মাথাব্যাথা নাই। ১ নম্বরটা প্রতিষ্ঠানের আইন আর সংবিধানের সংশ্লিষ্ট অংশ দেইখা সুরাহা করতে হবে। আমার মতামতের কিছু নাই)
অট: 'নোংরাত্বের অনুভূতির' চেয়ে বড় বিষয় হইল, গোটা ইভেন্টের যে বয়ানটা তৈরি হইছে, তাতে ফক্স আর ডিজনি একটা পক্ষ। হিজাবি বালিকা আর তার সুন্দরী উকিল আরেক পক্ষ। কিন্তু মোদ্দা কথা তারা সকলেই একই (ডান) পক্ষে আছে, বুঝতারছে না।
১।আমি যদ্দুর জানতাম, আইন চুক্তিকে সুপারসিড করে। সাংবিধানিক বিধিগুলিতো নিশ্চয়ই? ইন্ডিভিজুয়াল অধিকারের উৎসের পাবলিকত্বকে অস্বীকার করতে চাইলেই কি তা করা যায়? আপনি কি চুক্তি করে অন্য কাউকে আপনাকে খুন করার 'অধিকার' দিতে পারবেন? ২। ধ্রুব বর্ণনের উল্লেখিত এ্যাক্টের প্রেক্ষিতে এটাকে তো ডিস্ক্রিমিনেশনই মনে হচ্ছে, যদি না ওদের সুনির্দিষ্ট বাধ্যতামূলক ও পুরোপুরি সেকুলার 'ইউনিফর্ম' থাকে।

মন মাঝি, যেইদেশে দোকানে বন্দুক পাওয়া যায়, সেইদেশে কী আসলেই করা যাবে, কী করা যাবে না এইটা বড়ই ধন্দ ধরায়। আমি মনে করি এইটা 'পাবলিকের একজন মেম্বারের' বিরুদ্ধে 'একটা প্রাইভেট এন্টারপ্রাইজে'র অসামঞ্জস্যপূর্ণ ও অনৈতিক আচরণ। তবে পুরা ঘটনাটার একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে। যেইটা ছাড়া গোটা ইভেন্টটা অর্থপূর্ণ হয় না। মন্তব্যগুলি অ্যাকমডেট করে কেউ একটা পোস্ট দেন। আলোচনা ইন্টারেস্টিং।
এখনো টাটা দিতে পারেন, সমস্যা নাই। পাবলিককে সুরক্ষা দেয়া আইনগুলির ব্যতিক্রম মাত্রই সর্বদা পাবলিকের সমস্যা বা ক্ষতি মনে হয় ধরা হয় না। যেমন, পাবলিকের ধর্মবিদ্বেষের বিপক্ষে সুরক্ষা আছে, কিন্তু ব্যক্তি তার কেনা বাড়ির চৌহদ্দিতে হিজাব পরা নারীর প্রবেশ অস্বীকার করতে পারে। যেখানে সরকারি লোকেরই কোর্টের অনুমতি ছাড়া ব্যক্তির বাড়িতে প্রবেশের সুযোগ নাই, বিভিন্ন প্রজাতন্ত্রে। তো সেটাকে পাবলিকের ক্ষতি থোরাই ধরা হয়, কারণ ব্যক্তির বাড়ির চৌহদ্দি পাবলিকের বিষয় থাকে সামান্যই। ফলে ব্যতিক্রমটা এখানে ততোটা মুখ্য না, ব্যতিক্রমের স্থানটা যতোটা। যেমন, বাড়ির গ্যারেজে যদি জুতার ব্যবসা খুলি, সেখানে? ব্যক্তিগত ব্যবসা কি পাবলিকের বিষয়, নাকি ব্যক্তি-টু-ব্যক্তির বিষয় - সেটা হয়তো বিবেচ্য। ১৯৬৪ এর অ্যাক্টে কিছু ব্যবসাকে অন্তত পাবলিকের বিষয় ধরা হচ্ছে। কিন্তু ঘটনাটা ডিস্ক্রিমিনেইশন কিনা সেটা আরো জটিল প্রশ্ন।
"ধ্রুব বর্ণনের উল্লেখিত এ্যাক্টের প্রেক্ষিতে এটাকে তো ডিস্ক্রিমিনেশনই মনে হচ্ছে" - অ্যাক্টটার প্রেক্ষিতে তেমন হয়তো মনে হচ্ছে, মনমাঝি। তবে একটা ফাঁকের কথা বলি। আমার আজকে একটা নতুন ধর্ম প্রস্তাবে বাঁধা নাই যেখানে বলে যে ধার্মিকের জিহ্বায় একটা পাথর বাঁধা থাকতে হবে। এমন কি আমি এইটাও দাবি করতে পারি যে এইটাই আসল ইসলাম ধর্ম। অ্যাক্টটা আমার ধর্মীয় প্রথার সাথে মূলধারার ইসলামের হিজাবের প্রথার ডিস্ক্রিমিনেইশন করতে পারে না। প্রাইভেট কোম্পানি প্রাকচুক্তিসহকারে কর্মচারীর গায়ে ইউনিফর্ম চাপাতে পারবে, কিন্তু ধর্মীয় বিবেচনায় ব্যতিক্রম রাখতে হবে, ব্যাপারটা অলরেডি ভেজালের। কারণ সেখানে ইউনিফর্ম বস্তুত অকার্যকর, যেমনটা অরফিয়াস ইঙ্গিত দিচ্ছিলেন। এর চেয়ে অনেক সহজ প্রশ্ন হলো তারা প্রাকচুক্তিসহকারে ইউনিফর্ম প্রয়োগ করতে পারে, নাকি পারে না।
প্রাইভেট কোম্পানি প্রাকচুক্তিসহকারে কর্মচারীর গায়ে সুনির্দিষ্ট, বাধ্যতামূলক, সামাজিকভাবে গ্রহণযোগ্য ও পুরোপুরি সেকুলার ইউনিফর্ম ব্যতিক্রমহীণভাবে চাপানোতে আমি ডিসক্রিমিনেশন দেখছি না আপাতত। তবে প্রাকচুক্তিতে ধর্মভিত্তি-বা- পক্ষপাতিত্বহীণ ও সুনির্দিষ্টভাবে ডিফাইণ্ড ইউনিফর্মের শর্তহীণতা বা এর বাস্তব চর্চার ইউনিফর্মিটিতে ব্যতিক্রম বা অন্যসময়/ক্ষেত্রে টলারেন্সের চর্চা থাকলে তখন এইসব ডিসক্রিমিনেশনের অভিযোগ হালে পানি পায় মনে হয়। শুধু তখনই মনে হয় স্কার্ফ-ব্যানিং discrimination based on....religion হয়ে যায়। যাইহোক, ইন্টারেস্টিং আলোচনা। একটা পোস্ট দেন।
মজার আলোচনা। কথায় কথায় এত্তগুলা ডালপালা গজাইসে যে আমি কোনটা ধরব, বুঝতে পারতেসি না।
ধ্রুব দার প্রশ্নে থাকি। প্রাক চুক্তি সহকারে ডিজনি ইউনিফর্ম প্রয়োগ করতে পারে মনে হয়। তবে ইউনিফর্মটি কেমন হতে পারবে- এইটা একটা জটিল প্রশ্ন। ভিয়েতজেট এয়ারের এই http://www.prothom-alo.com/detail/date/2012-08-10/news/280866 ড্রেসকোডটা একটা ধারণা যোগ করতে পারে।
কেউ যখন ব্যক্তি- এবং ডিজনিতে চাকরি চায়- তাঁকে ওরা একটা ড্রেস কোড ঠিক করে দিতে পারে। না পোষালে সে অন্য কোথাও, অন্য কোনখানে কামলা খাটতে যাবে। যেই ড্রেস কোড তার কর্মচারি কবুল করে ডিজনি ওয়ার্ল্ডের ভেতরে ঢোকে- এর বাইরে কিছু পড়তে চাইলে সমস্যা আছে। ডিজনিতে যারা বিনোদনের জন্য আসে, এতে তাঁদের পছন্দ ক্ষতিগ্রস্ত হইতে পারে।
আবার কেউ যখন ক্লায়েন্ট- ডিজনিতে ঘুরতে আর খাইতে আসে- ডিজনি তাঁকে ড্রেসকোড বলে দিলে সমস্যা হতে পারে। ধরেন বোরখা পড়ে কেউ ডিজনিতে রাইডে চড়তে আসলো। ডিজনির লোকেরা তাকে বাঁধা দিতে চাইলে Civil Rights Act 1964 মতে সে পাবলিক হিসেবে প্রতিকার চাইতে ও পাইতে পারে, যদি এইটা পাবলিকের জন্য উম্মুক্ত হয়। কিন্তু ডিজনির কর্মচারি বোরখা পড়ে সার্ভিস দিতে চাইলে ডিজনি তা নামঞ্জুর করলে এই আইনে সে প্রতিকার পাবে বলে মনে হয় না। এইখানে সে ব্যক্তি- পাবলিক না।
ডিজনিল্যান্ডের মত জায়গা কাজ করা কি হালাল/কোশার? সেখানে কাজ কইরা কি কোন আকারের আব্রাহামি ধর্মরক্ষা সম্ভব? পশ্চাতদেশ যেখান উন্মোচিত, সেখানে শির ঢাকিবার প্রচেষ্টা বিনোদন ছাড়া আর কি?
পথিক পরাণ, ব্যক্তি আর পাবলিক শব্দটার ব্যবহার - এই পার্থক্যসূচনের প্রয়োজনীয়তা - নিয়ে সন্দেহ আছে। সিভিল রাইট হলো ব্যক্তির রাইট। এর মধ্যে title II "পাবলিক" প্রিমাইসে সার্ভিস ভোগকারী "ব্যক্তির" রাইটের কথা বলছে। আবার title VII চুক্তিবদ্ধ ব্যক্তির রাইটের কথা বলছে, যে - চুক্তিবদ্ধ ব্যক্তির সাথেও একই রকম ডিস্ক্রিমিনেশন করা যাবে না। বরং চুক্তিবদ্ধ কর্মে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির এই রাইট নন-পাবলিক প্রিমাইসেও প্রযোজ্য। সেখানে ব্যক্তি বনাম পাবলিকের তর্ক এই আলোচনায় বাড়তি বলে বোধ হচ্ছে।
আপনের প্রশ্নতে পাই প্রাইভেট শব্দখানা। প্রাইভেট তো ব্যক্তিরই মাল। ফিলসফিকালি প্রাইভেট আর ব্যক্তির মধ্যে দ্বন্দ্ব দেখতে পাই না। দ্বন্দ্ব খুঁজতে হইলে প্রাইভেট-পাবলিকের বাইনারিতে ঢুকতে হবে। এড়াইলে লাউ আর কদু সমানে সমান লাগে।
আমি আমার করা মূল প্রশ্নটার নানা অ্যাঙ্গেলের আলোচনা নিয়ে আগ্রহী। সেখানে যুক্তরাষ্ট্রের ভিতরে কিংবা বাহিরে উভয় নিয়েই আলাপ করা যায়। তবে পথিক পরাণ ব্যক্তি আর পাবলিকের পার্থক্যটা যুক্তরাষ্ট্রের "Civil Rights Act 1964 মতে" উপস্থাপন করছিলেন, সেখানটায় খালি সংশোধনী দিলাম। প্রশ্নটাকে যুক্তরাষ্ট্রের বাহিরে নিয়ে আপনি ব্যক্তি-পাবলিকের পার্থক্য দিয়ে সুরাহা করতে চাইলে সেটা মৌলিকভাবে দোষণীয় দেখি না।
Equality amongst equal- সমানদের ভিতরে সমতা। যারা ডিজনিতে চাকরি করেনা এবং যারা করে- এই দুইটা গ্রুপ। যারা করেনা- তারা এইখানে আমার বিচারে পাবলিক- সেহেতু এন্তার সিভিল রাইট ভোগের দরজা উম্মুক্ত। ডিজনিতে যারা চাকুরি করে- তারা অন্য পাবলিকের সমান নাই, তবে চাকুরীজীবী হিসাবে সমান। এর মধ্যে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, সবাই আছে। ডিজনির চাকুরির জন্য আবেদনের (application) সুযোগ সবার সমান। এইটা আইনকে ক্ষতিগ্রস্ত করে নাই।
এইবার দেখেন- ডিজনির ভিতরে কেউ পরিবেশনকারী, কেউ সাফ সুতরো করে। কেউ আবার টিকিট বেচে। কেউ খালি বসে থাকে। ওরা ম্যানেজার। কর্মচারী হিসাবে নিয়োগের আবেদন যে কেউ করতে পারে। যখন সে একটা পোস্টে ঢুকে গেলো- ধরেন- টিকিট বেচার কামে- তখনই কিন্তু সে অন্যদের থেকে আলাদা হয়ে গেলো। টিকিট বেচুয়া লোকটা ঐ কোম্পানির ম্যানেজারের মতন একটা গাড়ি বিশাল বাড়ি আর মোটা বেতন সুবিধা দাবী করলে আইনত গ্রাহ্য হবে না। কারন তারা সমান না। কোম্পানি সেই সুযোগ না দিলে কেউ civil rights এর আওতায় সুবিধা পাবে না।
এরপর ধরেন টিকিট বেচার কামটা করে দুই জন। একজন মুসলিম- সে হইল জনৈক সেন- হিন্দু। অন্যজন আলোচ্য ইমেন। এইবার সেন কইল- আমি পৈতা ধারণ করব- এইটা আমার ধর্মের বিধান। ইমেন কৈল আমি হিজাব পর্ব- নইলে আমার পর্দা পুশিদা ক্ষতিগ্রস্ত হয়। ডিজনি এইবার কি করবে বইলা মনে হয়?
চাকরিতে ঢোকার আগে সবার আবেদন করার সুযোগ সমান। তারা তখন public. একটা পোস্টে ঢোকার সময় সে তাঁর civil rights এর সুবিধা নিয়া individual rights এর প্রয়োগ করে কোম্পানির সাথে চুক্তি কইরা ফেলসে । এই কথাটা অনিন্দ্য রহমান বলছেন আগে। এই জায়গায় civil rights act 1964 title 7 দৃশ্যমান হইল। কোম্পানি কইল- পদের নাম টিকিট বেচুয়া। বেতন - ঘণ্টায় ১৫ ডলার। ড্রেস কোড - লাল রঙের মিনি স্কার্ট। ডিউটির টাইম -- ব্লা ব্লা ব্লা- ... কবুল?
ইমেন কৈল - হ। এবার ইমেন আর কেবল পাবলিক না। চুক্তি করার ফলে সে এইবার একটা বিশেষ person- যে কিনা ডিজনির বান্ধা কর্মচারি। ডিজনি যদি কয়- তুমি মুসলিম। তুমি নারী। তোমার চেহারা ভালু পাই না। কাজেই তোমার বেতন কম হবে। তোমারে প্রমোশন দিমু না। এইটা clear discrimination হবে। তখন civil rights লাফ দিয়া খাড়া হবে।
ডিজনিল্যান্ডে কমন (অবশ্যই রাষ্ট্রীয় আইন আর সংস্কৃতির অনুগামী) পোশাক পড়া যদি নিয়ম হয়- একজন person ইমেন কর্মচারি হিসাবে তা না পড়ার বাহানা তুলতে পারে না। ডিজনির সাথে individual rights এর সুবিধায় চুক্তি করার দিন অন্য public এর মতন ডিজনির পোশাক পড়া না পড়ার স্বাধীনতা সে হাডসন নদীতে ভাসাইয়া দিসে। একই সাথে general public এর মতন ডিজনির ভিতর ডিউটিকালে পৈতা ধারণ করা বা হিজাব পড়ার civil rights ও সে হারাইসে। কারন ডিজনির ভিতর সব কর্মচারি পৈতা ধারণ করে না। হিজাব পড়ে না। ব্যক্তি ব্যক্তিরে আলাদা করে এইগুলান পড়তে না দেওয়াই বরং discrimination না হইয়া equal treatment জ্ঞান করতেসি। আজ একজনরে হিজাব পড়তে দিলে কালকে আরেকজন- ধারণা করি- নেংটি পড়ে ডিউটি করতে চাইবে। হিজাব নেংটি পড়া public হিসাবে ইমেনের রাইট হইতে পারে, কিন্তু বিশেষ person হিসাবে - যে কিনা ডিজনির বিশেষ ড্রেস কোড মানা কবুল করসে- তাঁর রাইট হয়না বলেই মনে করি। এইজন্যই ব্যক্তি আর পাবলিক রে নিয়া আসছিলাম। ব্যক্তি পাবলিক। আবার পাবলিকই ব্যক্তি। কিন্তু সর্বদাই তাদের scope /rights সমান না।
শেষ করি। ডিজনিল্যান্ডের কর্মচারি ইমেন কোন এক মনোরম মনোটোনাস ছুটির বিকালে তাঁর নাদুশ নুদুস বাচ্চার বুড়া আঙ্গুল ধইরা হিজাব নেকাব হাসিল কইরা ডিজনির রাইডে উঠতে চাইলে কেউ বাধা দিতে পারবে না। সব মিলায়া আমার ভুল হওনের আশংকা বেশি- সেই ক্ষেত্রে পুরাই একটা কুতর্ক জুড়ে দিয়েছি- কবুল কইরা রাখলাম।
পথিক পরাণ, আপনি নতুন সমাধান দিচ্ছেন নাকি ১৯৬৪ সিভিল রাইটস অ্যাক্ট অনুযায়ী ব্যাখ্যা দিচ্ছেন সেটা ক্লিয়ার না। ১৯৬৪ সিভিল রাইটস অ্যাক্টের সাপেক্ষে যদি বলেন, তাহলে কে পাবলিক আর কে না সেটা অবান্তর। কোথায় কীভাবে খাটবে সেটা পরিস্থিতি সাপেক্ষ হতে পারে, কিন্তু কোনো অবস্থায় এই অ্যাক্টে সুবিধা পাবার জন্য সাবজেক্টকে পাবলিক হতে হয় না। কর্মচারীও এর আওতায় পড়ে, চুক্তির পরেও। সমান্তরাল উদাহরণ হতে পারে ধরুন যদি ডিজনির কোনো একটা বিশেষ খেলা খেলতে সুইমিং কস্টিউম পরা লাগে আর কোনো বোরকাওয়ালি ক্লায়েন্ট বোরকা পরে খেলতে চায়। সেখানে বোরকা পরে খেলতে না দিলে ডিস্ক্রিমিনেশন হবে কিনা সেটা প্রশ্ন। এটা না যে বোরকাওয়ালি ব্যক্তি না পাবলিক।
শো-য়ের সময় ক্লায়েন্ট অস্ত্র রাখতে পারবে কিনা (ডিজনি চাউক, না চাউক) সেটাও প্রশ্ন। এই ব্যাপারে একটা সনাতন নোশন হচ্ছে প্রাইভেট প্রোপার্টিতে প্রোপার্টি যার, (যুক্তিসঙ্গত) রুল তার। যেমন, আমার বাড়িতে অন্যের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট খাটবে না, যদি ডিনাই করি। কিন্তু ব্যবসার ক্ষেত্রে বিষয়টা আরেকটু কঠিন আর অস্পষ্ট।
অন্যের বাড়ির ক্ষেত্রে অনেকটা তাই। সচলায়তনেও বা যেকোনো ব্লগে যেমন আমি বাক-স্বাধীনতা চাইলেই ক্লেইম করতে পারি না। এইসব ক্ষেত্রে এগুলো স্পষ্ট, অবিতর্কিত। ব্যবসার ক্ষেত্রে বিষয়টা কঠিন আর অস্পষ্ট। এই ব্যাপারে একটা দেখার উপায় হলো এটা যে - যেহেতু আমার সুযোগ আছে ওই ব্যবসায় না ঢোকার, ফলে স্বেচ্ছায় ব্যবসায় ঢুকলে চুক্তি মোতাবেক অধিকার জলাঞ্জলি দিয়ে ঢুকাটা অযৌক্তিক না। পছন্দ না হলে অন্য জায়গায় যাবো। এই অর্থে আমার অধিকার অটুট আছে। আরেকটা উপায় হলো এটা যে - চুক্তিতে অধিকার ত্যাগ করলেও যেকোনো টাইমে সেটা ফেরত চাইতে পারি। সংবাদপত্রে সাংবাদিকের অধিকার আছে বাক-স্বাধীনতার।
এক্টের সুবিধা পাওয়ার জন্য সবসময় পাবলিক হতে হবে- এইটা আমি বলি নাই মনে হয়। আমি শুধু scope টা দেখাতে চাইছিলাম- কোথাও ব্যক্তি আবার কোথাও পাবলিক হিসাবে একই মানুষ কিরকম ভিন্ন ভিন্ন দাবী উত্থাপন করতে পারে, আবার ক্ষেত্রবিশেষে বঞ্চিতও হইতে পারে । আমরা চাইলে ব্যক্তি পাবলিক ইস্যু বাদ দিয়াও একটা সমাধান খুঁজতে পারি। প্রায় কাছাকাছি ইস্যুতে Trans World Airlines, Inc. v. Hardison, 432 U.S. 63 (1977) মামলায় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট একটা মাইলফলক রায় দেয়, যার ভিত্তিতে পরে টাইটল ৭ এর ব্যাখ্যার বিস্তর পরিবর্তন ঘটে। একই ইস্যুতে মামলার বিচারকগণ দুইভাগ হয়ে প্রায় উল্টা কথা বলেন। তবে সবাই একটা কথা বলেন যে কোম্পানির পক্ষে undue hardship এর কারণ না ঘটলে কর্মচারির ধর্মীয় আচারকে accommodate করতে হবে। মুশকিল হল undue hardship হইল কিনা- এইটা কোর্টে বা কমিশনে গিয়ে যুক্তি উপস্থাপনের আগে পর্যন্ত নিশ্চিত হওয়া কঠিন। এই সংক্রান্ত আইনের পাঠটা এমন -
The point is perhaps best made by considering a not altogether hypothetical example. See CCH EEOC Decisions (1973) � 6180. Assume that an employer requires all employees to wear a particular type of hat at work in order to make the employees readily identifiable to customers. Such a rule obviously does not, on its face, violate Title VII, and an employee who altered the uniform for reasons of taste could be discharged. But a very different question would be posed by the discharge of an employee who, for religious reasons, insisted on wearing over her hair a tightly fitted scarf which was visible through the hat. In such a case, the employer could accommodate this religious practice without undue hardship -- or any hardship at all. Yet, as I understand the Court's analysis -- and nothing in the Court's response, ante at 432 U. S. 83 n. 14, 84 n. 15, is to the contrary -- the accommodation would not be required, because it would afford the privilege of wearing scarfs to a select few based on their religious beliefs. The employee thus would have to give up either the religious practice or the job. This, I submit, makes a mockery of the statute.
এইতথ্য গুলান http://supreme.justia.com/cases/federal/us/432/63/case.html#85
এইখানে পাওয়া যাবে। সিভিল রাইট সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তির জন্য EEOC নামে একটা কমিশন আছে। মজার ব্যাপার হচ্ছে এই কমিশনের রায়ে প্রায়ই বিভিন্নতা লক্ষ্য করা যায়, কেননা পুরো ব্যপারটাই কোন কর্মচারির ধর্মীয় বা অন্য ইচ্ছা accommodate চাইলে undue hardship ঘটে কিনা- এর উপর নির্ভর করে। আর undue hardship কখন ঘটে আর কখন ঘটে না- এইটা এক আশ্চর্য বিষয়।
মার্জিন দখল কৈরা সেন্টাররে আয়ত্বে আনাটা মাওবাদী পদ্ধতি মনে হইতেছে কিন্তু সমস্যা হইল ক্ষূদ্রঋণ জাতীয় প্যাসিফায়ার বাজারে আইসা মার্জিন দখলের একটা ইলুশন তৈরি কৈরা রাখছে। আগে ইলুশনটা ভাঙ্গা দিতে হবে।
অনিন্দ্য ভাই, আপনি বরং সেন্টারে ইনুচবাদীদের ধাওয়া দ্যান। আমরা ততক্ষণে বরং মার্জিনের ক্ষুদ্রঋণে কিছু ইলিউসরি ঘি-মাখন খেয়ে সেন্টারের দিকে লং-মার্চের শক্তি জুটায়ে নেই। কত ইলিউশনে কত ঘি, সে আলাপ যখন ঘেরাও দিমু তখনই হবে'ক্ষণ।
অট: 'নোংরাত্বের অনুভূতির' চেয়ে বড় বিষয় হইল, গোটা ইভেন্টের যে বয়ানটা তৈরি হইছে, তাতে ফক্স আর ডিজনি একটা পক্ষ। হিজাবি বালিকা আর তার সুন্দরী উকিল আরেক পক্ষ। কিন্তু মোদ্দা কথা তারা সকলেই একই (ডান) পক্ষে আছে, বুঝতারছে না।
ধ্রুব দার প্রশ্নে থাকি। প্রাক চুক্তি সহকারে ডিজনি ইউনিফর্ম প্রয়োগ করতে পারে মনে হয়। তবে ইউনিফর্মটি কেমন হতে পারবে- এইটা একটা জটিল প্রশ্ন। ভিয়েতজেট এয়ারের এই http://www.prothom-alo.com/detail/date/2012-08-10/news/280866 ড্রেসকোডটা একটা ধারণা যোগ করতে পারে।
কেউ যখন ব্যক্তি- এবং ডিজনিতে চাকরি চায়- তাঁকে ওরা একটা ড্রেস কোড ঠিক করে দিতে পারে। না পোষালে সে অন্য কোথাও, অন্য কোনখানে কামলা খাটতে যাবে। যেই ড্রেস কোড তার কর্মচারি কবুল করে ডিজনি ওয়ার্ল্ডের ভেতরে ঢোকে- এর বাইরে কিছু পড়তে চাইলে সমস্যা আছে। ডিজনিতে যারা বিনোদনের জন্য আসে, এতে তাঁদের পছন্দ ক্ষতিগ্রস্ত হইতে পারে।
আবার কেউ যখন ক্লায়েন্ট- ডিজনিতে ঘুরতে আর খাইতে আসে- ডিজনি তাঁকে ড্রেসকোড বলে দিলে সমস্যা হতে পারে। ধরেন বোরখা পড়ে কেউ ডিজনিতে রাইডে চড়তে আসলো। ডিজনির লোকেরা তাকে বাঁধা দিতে চাইলে Civil Rights Act 1964 মতে সে পাবলিক হিসেবে প্রতিকার চাইতে ও পাইতে পারে, যদি এইটা পাবলিকের জন্য উম্মুক্ত হয়। কিন্তু ডিজনির কর্মচারি বোরখা পড়ে সার্ভিস দিতে চাইলে ডিজনি তা নামঞ্জুর করলে এই আইনে সে প্রতিকার পাবে বলে মনে হয় না। এইখানে সে ব্যক্তি- পাবলিক না।
এইবার দেখেন- ডিজনির ভিতরে কেউ পরিবেশনকারী, কেউ সাফ সুতরো করে। কেউ আবার টিকিট বেচে। কেউ খালি বসে থাকে। ওরা ম্যানেজার। কর্মচারী হিসাবে নিয়োগের আবেদন যে কেউ করতে পারে। যখন সে একটা পোস্টে ঢুকে গেলো- ধরেন- টিকিট বেচার কামে- তখনই কিন্তু সে অন্যদের থেকে আলাদা হয়ে গেলো। টিকিট বেচুয়া লোকটা ঐ কোম্পানির ম্যানেজারের মতন একটা গাড়ি বিশাল বাড়ি আর মোটা বেতন সুবিধা দাবী করলে আইনত গ্রাহ্য হবে না। কারন তারা সমান না। কোম্পানি সেই সুযোগ না দিলে কেউ civil rights এর আওতায় সুবিধা পাবে না।
এরপর ধরেন টিকিট বেচার কামটা করে দুই জন। একজন মুসলিম- সে হইল জনৈক সেন- হিন্দু। অন্যজন আলোচ্য ইমেন। এইবার সেন কইল- আমি পৈতা ধারণ করব- এইটা আমার ধর্মের বিধান। ইমেন কৈল আমি হিজাব পর্ব- নইলে আমার পর্দা পুশিদা ক্ষতিগ্রস্ত হয়। ডিজনি এইবার কি করবে বইলা মনে হয়?
চাকরিতে ঢোকার আগে সবার আবেদন করার সুযোগ সমান। তারা তখন public. একটা পোস্টে ঢোকার সময় সে তাঁর civil rights এর সুবিধা নিয়া individual rights এর প্রয়োগ করে কোম্পানির সাথে চুক্তি কইরা ফেলসে । এই কথাটা অনিন্দ্য রহমান বলছেন আগে। এই জায়গায় civil rights act 1964 title 7 দৃশ্যমান হইল। কোম্পানি কইল- পদের নাম টিকিট বেচুয়া। বেতন - ঘণ্টায় ১৫ ডলার। ড্রেস কোড - লাল রঙের মিনি স্কার্ট। ডিউটির টাইম -- ব্লা ব্লা ব্লা- ... কবুল?
ইমেন কৈল - হ। এবার ইমেন আর কেবল পাবলিক না। চুক্তি করার ফলে সে এইবার একটা বিশেষ person- যে কিনা ডিজনির বান্ধা কর্মচারি। ডিজনি যদি কয়- তুমি মুসলিম। তুমি নারী। তোমার চেহারা ভালু পাই না। কাজেই তোমার বেতন কম হবে। তোমারে প্রমোশন দিমু না। এইটা clear discrimination হবে। তখন civil rights লাফ দিয়া খাড়া হবে।
ডিজনিল্যান্ডে কমন (অবশ্যই রাষ্ট্রীয় আইন আর সংস্কৃতির অনুগামী) পোশাক পড়া যদি নিয়ম হয়- একজন person ইমেন কর্মচারি হিসাবে তা না পড়ার বাহানা তুলতে পারে না। ডিজনির সাথে individual rights এর সুবিধায় চুক্তি করার দিন অন্য public এর মতন ডিজনির পোশাক পড়া না পড়ার স্বাধীনতা সে হাডসন নদীতে ভাসাইয়া দিসে। একই সাথে general public এর মতন ডিজনির ভিতর ডিউটিকালে পৈতা ধারণ করা বা হিজাব পড়ার civil rights ও সে হারাইসে। কারন ডিজনির ভিতর সব কর্মচারি পৈতা ধারণ করে না। হিজাব পড়ে না। ব্যক্তি ব্যক্তিরে আলাদা করে এইগুলান পড়তে না দেওয়াই বরং discrimination না হইয়া equal treatment জ্ঞান করতেসি। আজ একজনরে হিজাব পড়তে দিলে কালকে আরেকজন- ধারণা করি- নেংটি পড়ে ডিউটি করতে চাইবে। হিজাব নেংটি পড়া public হিসাবে ইমেনের রাইট হইতে পারে, কিন্তু বিশেষ person হিসাবে - যে কিনা ডিজনির বিশেষ ড্রেস কোড মানা কবুল করসে- তাঁর রাইট হয়না বলেই মনে করি। এইজন্যই ব্যক্তি আর পাবলিক রে নিয়া আসছিলাম। ব্যক্তি পাবলিক। আবার পাবলিকই ব্যক্তি। কিন্তু সর্বদাই তাদের scope /rights সমান না।
শেষ করি। ডিজনিল্যান্ডের কর্মচারি ইমেন কোন এক মনোরম মনোটোনাস ছুটির বিকালে তাঁর নাদুশ নুদুস বাচ্চার বুড়া আঙ্গুল ধইরা হিজাব নেকাব হাসিল কইরা ডিজনির রাইডে উঠতে চাইলে কেউ বাধা দিতে পারবে না। সব মিলায়া আমার ভুল হওনের আশংকা বেশি- সেই ক্ষেত্রে পুরাই একটা কুতর্ক জুড়ে দিয়েছি- কবুল কইরা রাখলাম।
Section 701(j) in conjunction with section 703©, imposes an obligation on a labor organization to reasonably accommodate the religious practices of an employee or prospective employee, unless the labor organization demonstrates that accommodation would result in undue hardship.
হার্ডিসনের মামলায় স্কার্ফ পড়ার ব্যাপারটা নিয়ে জাস্টিস মার্শাল গুরুত্বপুর্ণ অবজারভেসন দিসিলেন-