এবং তখন আমরা যারা কাপুরুষ -
যারা ফিসফিসিয়ে গল্পকরা সন্ধ্যা ভালোবাসতাম।
ভালোবাসতাম নদীর ধারের পথ, বাড়িগুলো, ওখানকার নোংরা লাল আলো,
শব্দহীন-মধুর বেদনাগুলো -
জ্যান্ত শৃঙ্খলের পানে নিঃশব্দে
আমরা আমাদের হাত প্রসারিত করেছিলাম,
কিন্তু আমাদের হৃদপিণ্ডগুলো সশব্দে ফেটে পড়তে চাইছিল।
তখন আর কোন মধুরতা অবশিষ্ট ছিল না,
নদীর ধারের পথে হারিয়ে যাওয়া ছিল না,
দাসত্ব ছিল না।
আমরা জানতাম, তখনো আমরা জ্যান্ত আর একাকী ছিলাম।
সেজারে পাভেযে’র অক্ষম রূপান্তর
সঙ্গে সেজারে পাভেযে সম্পর্কে দুই প্যারা ভূমিকাও দাবি করি।