সঞ্চয়পত্রে সুদের হার কমানো ও আয়কর বাড়ানোর পেছনে মানুষকে সঞ্চয়পত্র না কিনে সেই টাকা শেয়ার বাজারে বা ডেসটিনিতে খাটানোতে উৎসাহিত করার এজেন্ডা আছে। সরকার শেয়ার বাজারে বিনিয়োগের জন্য প্রণোদনামূলক কার্যক্রম নেয়, ডেসটিনিদের নির্বিঘ্নে টাকা কামানোর আর সেই টাকা পাচার করার সুযোগ দেয়; কিন্তু লোকে কষ্টার্জিত টাকা সরকারের কাছে বিনিয়োগ করে সামান্য সুদ চাইলে সরকারের ভাঁড়ারে টান পরে যায়।