ওভারসিজ শিপিং সম্পর্কে কেউ কি কোন ধারনা দিতে পারবেন? কেমন খরচ, সর্বোচ্চ ওজন কত পাঠানো যায় বা বাক্সের আকার সর্বোচ্চ কত হতে পারে, ইত্যাদী। কেউ পাঠিয়েছেন কি? বা এই তথ্যগুলো পাওয়া যাবে সেরকম কোন লিঙ্ক দিলেও চলবে। যে কোন তথ্যের জন্যে অগ্রীম ধন্যবাদ রইল।
কী জিনিস যাবে সেটা যেমন গুরুত্বপূর্ণ জিনিসটার আকার, আকৃতি, আয়তন এমনকি ঘনত্ব পর্যন্ত গুরুত্বপূর্ণ। ভাড়ার ক্ষেত্রে জাহাজ (মানে কন্টেইনার) খুবই সাশ্রয়ী। যেমন, একটা 40'HC কন্টেইনারে করে 76 ঘন মিটার অথবা 30 মেট্রিক টন পর্যন্ত মালসামান আনা যাবে। চট্টগ্রাম থেকে নিউ ইয়র্ক যেতে এর ভাড়া US$ 3,000-এর মতো হবার কথা। এই আকৃতির একটা কন্টেইনারে একটা পরিবারের যাবতীয় জিনিসপত্র (ফার্নিচার, ইলেকট্রিক্যাল-ইলেকট্রনিক্স গ্যাজেট, বইপত্র, তৈজসপত্র সমূদয়) অনায়াসে তুলে ফেলা যাবে।
ধন্যবাদ পাণ্ডব'দা। যাবে কানাডা থেকে। মেইনলি যাবে বই পত্তর, আর বেশি হলে কিছু পার্সোনাল আইটেম। বেশি হলে দুই বা তিনটা বা চারটা বাক্স। পুরা কন্টেইনারের প্রয়োজন পড়বে না। মাধ্যম যেটাতে সাশ্রয় হয়। বিমানে তো মনে হয় বেশি পড়বে।
পোস্ট অফিস থেকে সারফেসে মেইলে পাঠাতে পারেন। আমি আমার প্রাক্তন রুমমেটের বই আর কিছু জিনিসপত্র পাঠিয়েছিলাম সে ঢাকাতে চলে যাওয়ার পরে। সব ঠিক মতো পৌঁছেছে। যদিও প্রায় তিন মাস লেগেছিল। ঢাকার অ্যাড্রেস দিয়েছিলাম আরেক বন্ধুর অফিসের, জানা ছিল যে ওখানে চিঠি হারায় না। সবচেয়ে কম খরচ এটা।
স্বাধীন, বিমান আর পোস্ট অফিস দুটো তুলনা করে যেখানে কম ভাড়া হয় সেটায় দিতে পারো। সব জিনিসপত্রের অতি অবশ্যই একটা ডিটেইলড প্যাকিং লিস্ট করবে। এক জাতীয় জিনিস এক হেডিং-এ রাখবে। যেমন, ১। পুরনো বই - ৩০টি - ২০ কেজি - ২ কার্টন ২। পুরনো জামা - ৫০টি - ১৫ কেজি - ৩ কার্টন। প্রত্যেকটা জিনিসের নামের সাথে অবশ্যই এইচএস কোড উল্লেখ করে দেবে। এইচএস কোড তুমি খুঁজে না পেলে আমাকে মেইল করে জিজ্ঞেস করে নিতে পারো।