বিবিসির মূল খবরে ছিলো, জার্মান মন্ত্রী বলছে, তরুণেরা বুঝতে পারবে হিটলারের বই কত্তবড় ননসেন্স। কিন্তু আলুপত্রিকা কত্তবড় ননসেন্স কথাটা আর ছাপেনি। ফলে বক্তব্য আমূল পাল্টে গেছে। আলুতে হিটলারপ্রেমী সাংবাদিকটিকে চিহ্নিত করা হোক। সে অসুস্থ।
আমিও খেয়াল করলাম। ‘এখন থেকে জার্মানির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিঃসংকোচে পড়তে পারবে বইটি।’ ‘আমরা হিটলারের বইয়ের যে সংস্করণ বের করার পরিকল্পনা করেছি, সেটি তরুণেরা বুঝতে পারবে।’ যাক।
অনলাইন ডেস্ক হাবিজাবি ছাপিয়ে দিয়ে দাবি করে গবেষকরা নাকি অমুক বলেছে তমুক বলেছে। গবেষকেরা নাকি বলেছে "প্রযুক্তির প্রতি শিশুদের আগ্রহ বাড়াবে পোশাক"। তারপর এক বছরের বাচ্চার ছবি তুলে দিয়েছে, পোশাকের গায়ে লেখা আই'পু'ড। এইসব পোশাক যদি এক বচ্ছরের বাচ্চাদের গেণি বানাইতো, তাইলে তো হইছিলোই। ম্যাশেবলের মূল লেখার নাম "How to Dress Your Baby Like a Geek"। কীসের মধ্যে কী! ওরা মানুষরে ছাগল বানায়া রাখতে চায়।