ঘটনার ক্রমবিবর্তনটা একবার কল্পনা করুন। "মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) শাজাহান জানান, লালমাটিয়া ব্লক-১ এর কম্পিউটার এজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের দুই অফিস সহকারী সকালে পান্তা-ইলিশ খেতে বসেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মোহাম্মদ আলী দা দিয়ে কুপিয়ে শফিকুলকে হত্যা করে।"
বিশ হাজার টাকায় জাটকা খাওয়ার সাথে ঢাকার আবহাওয়ার একটা যোগ সংযোগ থাকা অসম্ভব না। সামনের নববর্ষে আল্লা সুবহানুওয়াতালা আমাকে একটা জাটকা কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। পান্তা-ইলিশ খেতে গিয়ে মোহাম্মদ আলীর কোপ খাবার আগে লাইনে আসুন।
হিমু যে ঘটনার কথা উল্লেখ করেছে সেখানে পান্তা-ইলিশের কোন ভূমিকা আছে বলে তো মনে হচ্ছে না। তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জের হিসেবে খুনের ঘটনা প্রায়ই ঘটছে। এই বিষয়টা নিয়ে গবেষণা হওয়া দরকার।
তাতো বটেই! আমার মনে নানারকম চিন্তা উঁকি দেয়। মধ্যবিত্তসমাজে নারী-পুরুষ মেলামেশা এখনো অবাধ না হওয়া। প্রচণ্ড শ্রেণী প্রতিযোগিতা। গ্রীষ্মের গরম। বৈধভাবে গাঁজা খেতে না দেয়া। আরো কতো কী! একটা মানসম্পন্ন গবেষণা করে বিভিন্ন সম্ভাব্যের মাঝে সঠিক রিস্ক ফ্যাক্টর অ্যাসোসিয়েশানটা বের করা তো দরকারই।