সিরাজগঞ্জের কাজিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার কাজিপুর বিএম কলেজের পরীক্ষাকেন্দ্রে এইচএসসি (কারিগরি) পরীক্ষা শেষে কয়েকজন ছাত্র বাসের ছাদে উঠে বাড়ি ফিরছিল। বাসটি সিরাজগঞ্জের কাজিপুরে মোহাম্মদ নাসিমের বাসার পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় তারা ‘ধানের শীষ’ বলে স্লোগান দেয়। এ ঘটনায় কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মো. সোহেল দ্রুত বিচার আইনে মামলা করলে পুলিশ সোমবার সন্ধ্যার দিকে স্থানীয় চিলগাছা গ্রামের এইচএসসি পরীক্ষার্থী লালন মিয়া ও কুড়ালিয়া গ্রামের আরিফুল ইসলামকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
কাজিপুর থানার পরিদর্শক (তদন্ত) নূরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া দুই পরীক্ষার্থী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত হয়ে নাশকতার উদ্দেশ্যে গালিগালাজ করেছে। গতকাল মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।