রিয়ালিটি চেক - বৈশাখের ই-বই বাহিনীর সদস্যরা প্রচণ্ড ব্যস্ত হয়ে আছে, বইয়ের কাজে এখনো হাত দেয়া যায়নি। প্রথাগতভাবে বৈশাখের প্রথম দিন না বেরিয়ে পরের হপ্তায় বেরুলে? আরও বড় কথা আমরা আশানুরূপ সংখ্যক লেখা হাতে পাইনি, আপনাদের লেখাগুলো কই! ভূতে খেয়ে ফেলেছে?
গতবছর বর্ষার ই-বই উপলক্ষে কিন্তু আশানুরূপ সাড়া না পাওয়ায় (পড়তে হবে লেখা জমা পড়া, কারও উৎসাহের কমতি ছিল না শুরুতে), সেটা বাদ দেয়া হয়েছিল বলে জানি। এবার 'বৈশাখ'কে 'আষাঢ়' পর্যন্ত টেনে নিয়ে গেলেও যে আরও লেখা আসবে সেটা কী করে জানলে? আমি যেটা বুঝি, লেখকদের লেখা দেবার আগ্রহ থাকলে এমনিতেই লেখা আসবে। ব্যস্ততা সচল-হাচলদেরকে আষাঢ়ে ছেড়ে দেবে না, অন্তত আমি এখনকার মতই বা আরও বেশি ব্যস্ত থাকবো এইটা বলতে পারি!
আমার আসলে এতো দেরী হতোনা। দুইটা গল্প একসাথে লেখা শুরু করেছিলাম, একটা সিরিকাস ভূতের গল্প। লেখি আর নিজের বুকে নিজে সূরা পড়ে নিজে ফু দেই। আরেকটা ফাতরা ভূতের গল্প। পরে দুইটাই মাঝে এসে গিট্টু লেগে গেছে। শেষ করার সময় পাচ্ছিলাম না। আজকে একটা মোটামুটি শেষ করেছি। পাঠিয়ে দেব আরেকটু ঘষামাজা করে।