সচলদের অনুরোধে বৈশাখের ই-বইয়ের জন্যে লেখা পাঠাবার ডেডলাইন এক সপ্তাহ বাড়িয়ে ৭ এপ্রিল, ২০১২ করা হয়েছে। যারা কিছুমিছু লিখবেন ভাবছিলেন, অনুগ্রহ করে চটপট পাঠিয়ে দিন লেখা।
ও! আর ই-বইয়ের জন্যে নাম সাজেস্ট করুন সবাই।
আমি একটা সিরাম হড়রোমাঞ্চ গল্প লিখছি। পোবলেম হচ্ছে আমি আবার আলুপেপারের মতো বিদ্যাবেলুন ফুটো বা ছুটো করতে পারি না। ফলে গল্পটা বেশ ভরভরন্ত হতে পারে। হাজার পাঁচেক শব্দ হয়ে গেলে কি সমস্যা হবে?
শিমুলভাই সহ আরও কয়েকজন সচল শব্দসংখ্যায় ছাড় দিলে ভালো হয় জানিয়েছেন। আমারও মনে হয় বেশ হৃষ্টপুষ্ট একটা ই-বই গ্রীষ্মের ছুটিতে লোডশেডিং এর দুপুররাতে হারিকেনের আলোয় গা ছমছম অনুভূতি তৈরিতে বেশি আকর্ষণীয় হবে।
'ধুগোর হাতে কয়েকটি ভূতুড়ে মুগুর' ই-বইয়ের সব গল্পের মুখ্য ভূতই 'ধুগো' হতে হবে। সকলে তাহলে সেদিকে নজর দেন। আশাকরছি আমরা আপনাদের হাতে সেই মুগুর সমগ্র অচিরেই তুলে দিতে পারবো।