সতের-আঠারো বছর আগেও দেশে অনেক বিশেষজ্ঞ নিয়মিত মতামত দিতেন - আমাদের প্রচুর গ্যাস আছে। খামাখা সেগুলো মাটির নিচে ফেলে রাখার কোন মানে নেই অবিলম্বে সেগুলো বিদেশীদের কাছে বেচে দেয়া উচিত। আজ ভাবি, ঐসব বিশেষজ্ঞের দল কোথায় গেলেন? আজকে তাদের ভাষ্য কী?
ওনাদের তৎকালীন কথাবার্তার সাথে বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি বা গ্যাস চোঙে ভরে বাজারজাত করার ব্যাপারটা কেউ পাল্লার অভিন্ন দিকে চড়ালে পাল্টা যুক্তি দেওয়া শক্ত হবে।
ঐ আমলে ডিব্বায় ভরা গ্যাস রপ্তানী না করার পরেও এখন ডিব্বায় ভরা গ্যাস আমদানী করতে হয়। তখন যদি ডিব্বা ভরে গ্যাস বেচতাম তাহলে তো আরও দশ বছর আগেই গ্যাস আমদানী করতে হতো।