রকমারি ডট কম কি (আবারও) সচলদের বই বিকিকিনি করছে? গতবছর মার্চে রকমারি 'অবিশ্বাসের দর্শন' সরিয়ে নিয়ে নিজেদেরকে শতভাগ হালাল বুকস্টোর হিসেবে প্রকাশ করার পর সচলরা তাঁদের বইও সেখান থেকে স্বেচ্ছায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন না?
লেখকের ইচ্ছাধীন মনে হয়না। আমি রকমারিকে সরাসরি জানিয়েছিলাম আমার বই যেন না রাখে। শুনে নাই কথা। বলে বই মার্কেটে থাকলে তাদের বেচার অধিকার আছে। প্রকাশককে অনুরোধ করেছিলাম যেন বই না দেয় ওদের। তাও কাজ হয়নাই। আরেকদফা কথা বললাম আজকে। দেখি কাজ হয় কিনা।
একটা পরিস্থিতি হলো লেখকের মত না নিয়ে দোকানদার দোকান সাজায় বসছে। এইটা হতেই পারে। দ্বিতীয় পরিস্থিতি হলো রকমারিডটকমে বই আছে সেটা সাড়ম্বরে প্রচার করা। এটা হচ্ছে এবং এজন্য আমি মর্মাহত।
আমার প্রকাশক এবারে রাজি হইছে, বলছে আর বই দিবে না। কিন্তু তারপরেও নাকি ওরা ক্যামনে ক্যামনে বই পেয়ে যায়, আজব অবস্থা। আর প্রচার সম্পর্কে বলতে পারি, লাস্ট বছরের ঘটনার পর আমি ঘোষণা দিয়ে রকমারি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি এবং পালন করছি। বাকি লেখকদেরকে তো আর জোর দিয়ে বলতে পারিনা একই কাজ করতে। বড়জোর অনুরোধ করতে পারি। অনেকেই হয়তো বই বেচা কমে যাবে বলে রিস্ক নিতে চায়না চালু কোন মাধ্যমের বিরুদ্ধে প্রতিবাদ করে।
বুঝতে পারছি যে, রকমারি বাজার থেকে বই কিনে তা বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। সুতরাং এখানে লেখকের এমনকি প্রকাশকেরও কিছু করার উপায় নেই। কিন্তু যে সব লেখক/প্রকাশক আগ বাড়িয়ে সেসব বিজ্ঞাপন শেয়ার করছেন তারা নিঃসন্দেহে রকমারিকে গ্রহনযোগ্য মনে করেন বলেই এমনটা করছেন। তা তিনি রকমারিকে সমর্থন করতেই পারেন, ছাগুতোষণও মানুষের অধিকার। তবে ঐ একই ব্যক্তি অন্যত্র ছাগু পিটানোর কথা বললে আমরা তার পরিচয় নিয়ে বিভ্রান্ত হয়ে যাই আর কি! সমস্যা এই সামান্যটুকুই।