বিএনপি নেত্রী আজকের সংবাদ সম্মেলনে বলেন, তিনি নাকি ধর্মীয় সংখ্যালঘু-নির্যাতনের ব্যাপারে সরকার ও প্রশাসনকে সতর্ক করে আসছিলেন। প্রশ্ন হচ্ছ, তিনি কি তাহলে আগে থেকেই জানতেন? তাছাড়া যদি জামাত করবে বলে জানতেন, তাহলে জামাতকে সতর্ক করেননি কেন? আর সরকার করবে বলে জানলে, সরকারকেই আবার বৃথা সতর্কবার্তা কেন? নাকি বিদেশী মিডিয়ার ভাড়াটে প্রতিবেদনে যেমনটা ভবিষ্যতবাণী করা হয়েছিল, মানে, একদলীয় নির্বাচনের অবশ্যম্ভাবী ফল হিসেবে হিন্দুদের উপর নির্যাতন নেমে আসবে, তারই পূর্ণ বাস্তবায়ন ঘটালেন দোসরদের সার্বিক সহায়তায়?