সবাই তো ছাগু হতে চায় পরিস্থিতি। আমার অবাক লাগতেছে অন্য জায়গায়। ফ্যাসীবাদের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যেই আর্থনীতিক নৈরাজ্য প্রয়োজন আমার তো মনে হইতেছিল ভারত এখনো সেই জায়গায় যায় নাই
'ফ্যাসিবাদের প্রতি আকৃষ্ট হবার জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক নৈরাজ্য' এই পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করুন। ফ্যাসিবাদের প্রতি আকৃষ্ট হবার জন্য অর্থনীতিই কি প্রধান নিয়ামক?
অন্তত একটা প্রধান নিয়ামক তো বটেই। এই পর্যন্ত যতগুলি বিবেচনাযোগ্য ফ্যাসিস্ট রেজিম দেখা গেছে তার সব জায়গাতেই ফ্যাসিবাদের উদ্ভবের শুরুতে অর্থনীতিতে হতাশা,নৈরাজ্য দেখা গেছে, যাকে পুঁজি করে ফ্যাসিবাদ কখনো ধর্ম কখনো বর্ণবাদকে কেন্দ্র করে বিকশিত হয়েছে। অর্থনীতিতে এই হতাশা বা নৈরাজ্যগুলির আবার জন্ম হয়েছে পুঁজিবাদী অর্থনীতির বৈশ্বিক সঙ্কট থেকে। পুঁজিবাদের এই যাবৎকালের প্রায় সব কয়টা সঙ্কটই কোন না কোন ফ্যাসীবাদী শক্তির জন্ম দিয়ে গেছে। ২০০৮ কাকে জন্ম দিয়েছে বা দিতে যাচ্ছে আমরা এখনো জানিনা।
লক্ষ্য করতে হবে ভাইমার রিপাবলিকে ১৯২৮ সালের নির্বাচনে হিটলারের নেতৃত্বাধীন NSDAP'র প্রাপ্ত আসন সংখ্যা ১২ আর ১৯৩০ সালে ১০৭। ১৯২৯ সালের মহামন্দাই মাঝের পার্থক্যটা নির্দেশ করছে।
লক্ষ্য করতে হবে ভাইমার রিপাবলিকে ১৯২৮ সালের নির্বাচনে হিটলারের নেতৃত্বাধীন NSDAP'র প্রাপ্ত আসন সংখ্যা ১২ আর ১৯৩০ সালে ১০৭। ১৯২৯ সালের মহামন্দাই মাঝের পার্থক্যটা নির্দেশ করছে।