দু’টি আবদারঃ
১. পুরনো আবদারঃ অতিথি লেখকদের লেখা পোস্টের ব্যাপারটি এমন ফরম্যাটে করা হোক যেন পোস্টদাতা তার নাম আর ই-মেইল অ্যাড্ড্রেস ছাড়া লেখা পোস্ট করতে পারবে না। লেখকের নামহীন পোস্ট একটা বিরক্তিকর ব্যাপার।
২. নতুন আবদারঃ কোন কোন অতিথি আছেন যিনি লেখা পোস্ট করেই পাঠকদের ধন্য করে ফেলেন। তার লেখা পড়ে পাঠকরা কী বললেন, কী প্রশ্ন করলেন সেটা নিয়ে আর ভাবেন না; এবং পাঠকের কোন প্রশ্ন বা প্রতিক্রিয়ার জবাব দেন না। এমন পাথরের দেয়াল টাইপ মহামতিদের পরবর্তী লেখা আর প্রকাশ করা হবে কিনা সেই বিষয়টা বিবেচনা করা হোক।
২। ব্লগ পাব্লিশ হবার সাথে সাথে পোস্টের আগে বা পরে আরেকটা বার্তা অতিথি লেখককে দেওয়া যেতে পারে যে প্রতি মন্তব্যকরণ সচলে অতিপ্রত্যাশিত!