আজকাল ঢাকা শহরসহ বিভাগীয় শহরগুলোতে উঁচু ভবনের ছাদে মোবাইল টাওয়ার দেখা যায়। এগুলো কি ওই ভবন বা তার আশেপাশের বাসিন্দা বা চারপাশের পরিবেশের জন্য ক্ষতিকারক? ক্ষতিকর হলে কতোটুকু?
যেখানেই আপনার মোবাইল ফোনে নেটওয়ার্ক পান, সেখানেই আপনার শরীরে মাইক্রোওয়েভ এর প্রভাবও পাচ্ছেন। একেবারে টাওয়ার জড়ায় ধরে বসে না থাকলে বাড়তি কোন ক্ষতি হওয়ার কথা না। তাছাড়া আমার জানামতে টাওয়ারের ঠিক নিচের জায়গাটুকু ঐ টাওয়ারের ব্লাইন্ড জোনে পড়ে। এর চে ফোনে কথা বলার সময় ফোন যে শক্তির মাইক্রোওএভ সিগন্যাল পাঠায় সেটার প্রভাব শরীরের উপর বেশি পড়ার কথা।