গ্রামীণ ব্যাঙ্ক ভবন থেকে ইউনূস সেন্টার অপসারণ করা হোক। ইউনূস যদি পলিটিক্স করতে চান, তিনি স্বাগতম। কিন্তু সেটা গরীব মানুষের ব্যাঙ্কের ১১ হাজার স্কোয়্যার ফিট নামমাত্র ১ হাজার টাকা মূল্যে বরাদ্দ নিয়ে নয়।
ইনুচ চাচা "নোভেল লরিয়েইট" এটা আপনাদের বুঝতে হবে। পলিটিশিয়ানের পোশাক না পরে নোভেলের ভেক ধরে পলিট্রিক্স করা উনার জন্য জায়েজ আছে। যেমন আছে পানিতে নেমেও চুল না ভেজানো বা ঘোলা জলে মাছ শিকার করেও এক ফোঁটা পানি গায়ে না লাগানো। শুনলাম ফখরুদ্দিনের বদলে মইনুদ্দিনরা ইনুচ চাচাকেই সরকার প্রধান করতে চেয়েছিল। কিন্তু উনার প্রশ্নের জবাবে মইনরা যখন বলল তাদের পিলান ২ বছরের জন্য থাকা, তখন নাকি আমাদের নোভেল চাচা বলেছিলেন - আমার দুই বছরে চলবে না - অন্তত দশ বছর লাগবে!! ৫৬ হাজার বর্গমাইল বিনামূল্যে ১০ বছরের জন্য ইজারা চায় যে, তার জন্যে ১১ হাজার স্কয়্যার-ফিট এমনকি নশ্যিও না!!!
খেলা জমেছে ভালই! কিপারকে হাত-পা বেঁধে রেখে ফাঁকা গোলপোস্টে পেনাল্টি-কিক নিতে ও তাতেও ফেল মারতে এক্সপার্ট, এখন পুরো খেলায় অনুপস্থিত থেকে (সবসময়ই তাই থাকেন) শেষ হুইসেলের ঠিক আগে খেলোয়াড় হয়ে গোল দেয়ার অঘোষিত উদ্দেশ্যে রেফারির ছদ্মবেশে মাঠে ঢোকার সিনিকাল চেষ্টা চালাচ্ছেন। কি চমৎকার!